THE BEST SCHOOL IN INDIA
Go to Pandapara Madhusudan Smrity Cancer Society site
চক ভাস্কর্য্যের মূল মন্ত্র

সবার আগে মন ঠিক কর,
এ কাজ তুমি করবেই |
ধৈর্য ধরে কাজ শুরু কর,
এ কাজ তুমি পারবেই |
যদি গড়তে গড়তে ভেঙে যায়,
আবার গড়া শুরু কর |
চারি দিকে তো ভাঙছে সবই,
তুমিই একা নিজে গড় |
* * * * *
SAMNER MOLAT, Kolkata Skyline
Page 82, Chalk er murty koto din tikbe
Page 4, Bhumika, Prosanta Daw
PROTHOM PATA, Bhagaban Srikrishna O Arjun Kurukshetre
Page 50, Exercise-9, Chhoi wala nauka
Page 9, Suchi patra
Page 7, Lekhok er Kotha
Page 83, Chalk er murty kotodin tikbe
Page 51, Exercise-9, Chhoi wala nauka
Page 3, Utsarga er pata
Page 5, Bhumika (shesh bhag) Prasanta Daw
Page 10, Chalk Ki ?
Page 8, Durga
Pechon er molat
HOME
HOME BANGLA

এখানে কোনো কাজই দেখে নকল করা নয় |

চক ভাস্কর্য সাধারণ বোর্ডের উপর লেখার চক খোদাই
করে তৈরী করা হয়, তাই মাত্র এক থেকে আড়াই ইঞ্চি
লম্বা হয় |
আপনি এখানে চক ভাস্কর্যের
অতি বর্ধিত ছবি দেখছেন |
একটি মূর্তি তৈরী করতে সাত থেকে আট ঘন্টা সময়
লাগে | একটি ব্ লেড এবং একটি সূঁচই হল এই কাজের
মূল উপকরণ |

এর মধ্যে অনেক মূর্তিই ব্যক্তিগত সংগ্রহে
রক্ষিত রয়েছে |

শিল্পী আর চক ভাস্কর্য বিক্রী না করার সিদ্ধান্ত গ্রহণ
করেছেন এবং যদি সম্ভব হয় তবে আগামী দিনে
কলকাতা শহরে একটি স্থায়ী প্রদর্শনী করার কথা
ভাবছেন |

চক ভঙ্গুর মাধ্যম বলে খোদাই পর্ব শেষ করার পর
মুর্তিটিকে শক্ত করার প্রক্রিয়া সারতে হয় |
শিল্পীর কাছে প্রায় ৩৫ - ৪০ বছরের পুরানো চক ভাস্কর্য
খুব ভাল অবস্থায় রয়েছে |

শিল্পীর কাজ দেখে যদি দর্শক বন্ধুদের মনে একটুও
আনন্দ আসে তাহলেই এর সার্থকতা | শিল্পী তাঁর চার
পাশের জগৎ থেকেই শিল্পের সৃষ্টি করেন | তাই তাঁর
কাজ তাঁর জীবনের নানা অভিজ্ঞতারই প্রতিফলন |
কার কার পক্ষে চক ভাস্কর্য গড়া সম্ভব ?
এ কাজ তারাই করতে পারেন, যাদের রয়েছে কিশোরের
মত টগবগে মন, চলনসই দৃষ্টিশক্তি, স্টেডি হাত, কল্পনার
জগতে সহজ বিচরণ এবং অসীম ধৈর্য |
এসো চক ভাস্কর্য গড়ি
বইটি একেবারে নবীনদের জন্য লিখেছেন ভাস্কর মিলন
সেনগুপ্ত | বইটি ধরে এগোলে চক ধরার সঠিক কায়দা
থেকে শুরু করে ধাপে ধাপে এই অতি ভঙ্গুর মাধ্যমেও
অপূর্ব মূর্তি গড়া আর অসম্ভব মনে হবে না |
বইটি অন্য খোদাই করা মাধ্যমের উপর কাজের শিক্ষার
বই হিসেবেও যথেষ্ঠ উপযোগী হবে বলে মনে করা হচ্ছে |

বইটি থেকে কয়েকটি পাতা এখানে দেওয়া হল | এতে
চকের ভেতর দিয়ে এপার ওপার খোদাই করে সুড়ঙ্গ
তৈরী করা দেখানো হয়েছে |

বইটি কিছুকাল আগে প্রকাশিত হয়েছে | বইটির ইংরেজী
সংস্করণও প্রকাশিত | ভারতে বইদুটির মূল্য ১৫০/- টাকা
মাত্র, (ডেলিভারি চার্জ আলাদা) |
বইটির পরিবেশক "উজ্জ্বল সাহিত্য মন্দির",
K-2/1, মার্কাস স্কোয়ার, কলকাতা 700007
দূরভাষ -
432051815, 9433019786
এসো চক ভাস্কর্য গড়ি
বই থেকে কয়েকটি পাতা
সপরিবারে দুর্গা
এসো চক ভাস্কর্য গড়ি