|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ইন্টারনেট ও কমপিউটরে বাংলা
|
|
|
|
মিলনসাগর Milansagar কবিদের সভা আপনার মতামত মিলনের ভাস্কর্য Milan's Sculpture
|
|
|
|
|
|
|
|
এর ঠিক উপরে রঙীন জমিতে সাদায় লেখা রয়েছে ----> মিলনসাগরে স্বাগত ওখানে এই লেখাটি যদি পড়তে পারেন তবে জানবেন যে আপনার কমপিউটরে বাংলা ঠিকঠাক আছে | মনের আনন্দে বাংলা পড়ুন! না হলে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আপনার কমপিউটরকে বাংলা ভাষায় লেখা-পড়া করার জন্য তৈরী করে তুলুন |
১। আপনার ব্রাওজারের বাম দিকের উপরে সদা ভাসমান এনিমেটেড ছবিটি ক্লিক করলেই ডাউনলোড করতে পারবেন সুন্দর সুন্দর বাংলা ফন্ট বা হরফ বা লিপি। তা ইন্স্টল করলেই আপনি বাংলা দেখতে ও পড়তে পারবেন।
২। ভালভাবে বাংলায় কাজ করতে চাইলে, আপনার কমপিউটরে থাকতে হবে Windows2000 বা XP with SP2 operating system। তাতে Indic Languages enable করতে হবে। এর আগের অপারেটিং সিসটেমগুলির জন্য Microsoft এর www.bhashaindia.com সাইটে যোগাযোগ করুন। Windows2000 এবং Windows XP হলে প্রথমে হাতের কাছে রাখবেন Operating System এর installation CD টি। যদি দরকার পড়ে তবে আপনার কমপিউটর নিজেই তা চেয়ে নেবে।
Windows2000 থাকলে - Start >> Control Panel >> Regional Options >> General tab এর Language settings for system এর ভাষা তালিকা থেকে Indic select করে >> OK ক্লিক করুন। এতে হিন্দী, কোঙ্কানি, মারাঠি, সংস্কৃত ও তামিল ভাষা এসেই যাবে। কিন্তু যদি বাংলা না আসে তবে একটুও বিচলিত না হয়ে, এই পাতার উপরে দেওয়া অ লেখা ছবিতে ক্লিক করলেই এই সাইট থেকেই পেয়ে যাবেন অভ্র (Avro) বাংলা key board software। এই software টি download করে আপনার কমপিউটরে install করলেই আপনার কমপিউটর সব কাজ বাংলায় করতে সমর্থ হয়ে যাবে।
Windows XP থাকলে - Start >> Control Panel >> Regional and Language Options >> Language tab এ গিয়ে >> Install files for complex script and right-to-left languages ( including Thai ) select করে >> OK ক্লিক করুন। Install files for East Asian Languages ক্লিক করবেন না। অপশনটি চিনা, জাপানী, কোরিয়ান ভাষার জন্য। মিছিমিছি আপনার হার্ড ডিস্ক এর ২৩০ মেগা বাইট জায়গা খেয়ে খেলবে। তবে এসব ভাষার যদি আপনার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ইন্স্টল করবেন।
৩। বাংলায় ই-মেল, চ্যাট ইত্যাদির জন্য আপনার কমপিউটরের ডিফল্ট ফন্ট (Default font) এমন একটি করতে হবে যা দিয়ে বাংলা এবং ইংরেজী দুটি ভাষাই সুন্দরভাবে লেখা যায়। Microsoft এর বৃন্দা (Vrinda) ফন্টটি এই কাজের জন্য উপযুক্ত। Windows2000 এর সাথে না থাকলেও Windows XP র সাথে বৃন্দা থাকবেই। এই সাইট থেকে ডাউনলোড করা একুশে (Ekushey) ফন্টগুলিও এই কাজের জন্য উপযুক্ত। বৃন্দা বা অন্য কোনো ফন্টকে Default font করতে হলে এই পদ্ধতি অনুসরণ করুন।
Windows2000 থাকলে - Start - Control Panel - Display - Appearance tab - Item এর তালিকা থেকে scroll করে Icon select করে - Font এর তালিকা থেকে scroll করে বৃন্দা (Vrinda, size=12) select করলে বাংলা অক্ষর ভাল পড়া যাবে - শেষে OK click করবেন।
Windows XP থাকলে - Start >> Control Panel >> Display >> Appearance tab এর Advance button ক্লিক করে >> Item এর তালিকা থেকে scroll করে Icon select করে >> Font এর তালিকা থেকে scroll করে Vrinda (size=12) select করলে বাংলা অক্ষর ভাল পড়া যাবে, শেষে OK click করবেন। এই সাইট থেকে ডাউনলোড করা দোভাষী ফন্ট বা লিপি দিয়েও ঐ কাজ সম্ভব।
৪। এবারে আপনার চাই বাংলা লেখার জন্য উপযুক্ত Key board software। সুখবর হল এই যে Avro (অভ্র) Key board (Unicode compliant) নামে একটি অতি উন্নত মানের, নির্ভর যোগ্য কী বোর্ড সফ্টওয়ার ইন্টারনেটে বিনামূল্যে ডাইনলোড করা যাচ্ছে। এটির প্রস্তুতকর্তা বা Developer মেহেদি হাসান খান, www.omicronlab.com ।
৫। কী বোর্ড ডাউনলোড ও install করা মাত্র ৫ মিনিটের অতি সহজ কাজ। এই পাতার উপরে দেওয়া অ লেখা ছবি তে ক্লিক করতেই আপনি সমপূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন Free Avro ( অভ্র ) Key board (Unicode compliant) software download এই ওয়েবসাইট থেকেই।
৬। সফ্টওয়্যার ডাউনলোড করে ইন্স্টল করার পর তার সাথে দেওয়া ব্যবহার-প্রণালী ভাল করে পড়ে নিয়ে তবেই এগোবেন।
৭। Windows2000 এবং Windows XP with SP2 operating system, যাতে Indic Languages, enable করা থাকলে, Free Avro ( অভ্র ) Key board (Unicode compliant) software দিয়ে আপনি মনের সুখে বাংলায় ই-মেল, চ্যাট, সার্চ ইত্যাদি করতে পারবেন।
৮। Windows XP এর সাথে ভারতীয় ভাষার মধ্যে বাংলা, গুজরাটি, হিন্দী, কান্নাডা, কোঙ্কানী, মালায়ালাম, মারাঠী, পাঞ্জাবী, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু ভাষাতেও কাজ করার ব্যবস্থা রাখা হয়েছে। বলাবাহুল্য সব ভাষার জন্যেই কী বোর্ডও দেওয়া রয়েছে। আমাদের প্রয়োজন মতো আমাদের সেটি enable করে নিতে হবে।
Windows XP তে বাংলা কী বোর্ড চালু করতে হলে - Start >> Control panel >> Regional and Language Options >> Languages tab >> Details button >> Settings tab >> Add button >> Input Language থেকে Bengali (India) সিলেক্ট করুন, Keyboard Layout/IME থেকে Bengali(Inscript) সিলেক্ট করুন >> OK >> ফিরে আসবেন Settings tab এ >> Key Settings button >> Change Text Services >> Yes >> Advanced Key Settings >> Hot Keys for Languages এর থেকে Switch between Input Languages এর Key Sequence সেট করে >> OK >> OK >> OK ক্লিক করুন। এখন আপনি আপনার স্ক্রীনের তলায় টাস্ক বার (Task bar) এ ছোট্ট একটি বোতাম দেখতে পাবেন EN(English) বা BN(Bengali) লেখা। যে ভাষায় কী বোর্ড থাকবে সেটা ঐ বোতামের উপর লেখা থাকবে। এই বোতামে ক্লিক করেও আপনি কা বোর্ডের ভাষা বদল করতে পারবেন। একটু আগে আপনি যে Hot Keys সেট করে এলেন তা টিপেও কী বোর্ডের ভাষা বদলানো যাবে।
Windows 7 এ বাংলা কী বোর্ড চালু করতে হলে - Start >> Control Panel >> Regional and Language Options >> Keyboards & Languages tab এ গিয়ে >> Change Keyboards >> General Tab এ গিয়ে Installed Services এর জানালায় আপনার কমপিউটরে ইনস্টল্ড ভাষা ও কী-বোর্ড কি কি আছে তা দেখতে পারবেন। এবার সেখানে বাংলা আনতে চাইলে “Add…” বোতামটি ক্লিক্ করুন। ভাষার লম্বা সূচি খুলে যাবে। সেখান থেকে ভারতীয় হলে Bengali (India) অথবা আপনার পছন্দের ভাষা চয়ন করুন। এরপর Keyboard থেকে Bengali – INSCRIPT অথবা আপনার পছন্দের কীবোর্ড বেছে নিয়ে OK ক্লিক্ করুন। এই সময়ে আপনার কমপিউটরে একাধিক ভাষা ইনস্টল করা হয়ে গেল । এই ক্ষেত্রে ইংরেজী ও বাংলা। এখন আপনাকে আপনার কীবোর্ডকে প্রয়োজনে বাংলা থেকে ইংরেজী এবং ইংরেজী থেকে বাংলায় পরিবর্তন করার জন্য Advanced Key Settings >> Hot Keys for Languages এর থেকে Switch between Input Languages এর Key Sequence সেট করে >> OK ক্লিক করুন।
এখন আপনি আপনার স্ক্রীনের তলায় টাস্ক বার (Task bar) এ ছোট্ট একটি বোতাম দেখতে পাবেন EN(English) বা BN (Bengali) লেখা। যে ভাষায় কী বোর্ড থাকবে সেটা ঐ বোতামের উপর লেখা থাকবে। এই বোতামে ক্লিক করেও আপনি কা বোর্ডের ভাষা বদল করতে পারবেন। একটু আগে আপনি যে Hot Keys সেট করে এলেন তা টিপেও কী বোর্ডের ভাষা বদলানো যাবে।
Windows এর বাংলা কী বোর্ডের নকশা নিচে দেওয়া হল । একটা প্রিন্ট আউট নিয়ে রাখলে তা দেখে দখে বাংলায় কাজ করা শুরু করা যেতে পারে। এছাড়া কী বোর্ডের নক্শা দেখতে হলে - Start >> All programs >> Accessories >> Accessibilities >> On-screen Keyboard ক্লিক করলেই স্ক্রীনে ভেষে উঠবে। সেই কী বোর্ডে মাউস দিয়ে ক্লিক করেও কাজ করা যায়।
৯। Windows XP বাংলা - যদি আপনার কমপিউটরের সিসটেমের প্রায় সবটাই বাংলায় দেখতে চান তাহলে http://www.microsoft.com/downloads/Search.aspx?displaylang=bn এখানে গিয়ে "XP বাংলা (ইন্ডিয়া) ইন্টারফেস প্যাক" download করে install করে নিন। আমি নিজে এটি কার্যকর করে দেখেছি যে Windows XP বাংলা ইন্টারফেস-এ যে বাংলা পরিভাষা ব্যবহার করা হয়েছে তা মোটেই আধুনিক প্রচলিত বাংলা ভাষা নয়। তা সর্বৈব পুঁথিগত ও অব্যবহারযোগ্য এবং অনেক ক্ষেত্রে হাস্যকর। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আপাতত আবার English Windows এ ফিরে আসতে বাধ্য হয়েছি। তবুও বলছি যে আপনারা নিজে যাচাই করে দেখুন। হয়তো আমার বাংলা ভাষার জ্ঞান যথাযত নয়। আপনাদেরও যদি বুঝতে অসুবিধা হয় তা হলে Microsoft কে সেই কথা জানিয়ে দেওয়া উচিত। নিঃসন্দেহে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে তাঁরা যে কাজ করলেন তা যদি বাঙালী ব্যবহারই করতে না পারে তবে তা পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। কমপিউটরের মত বিষয়ে নতুন করে বাংলার পণ্ডিতদের, পরিভাষা সৃষ্টি করার কি কোনো যুক্তি আছে?
আসলে আমরা বহুদিন ধরে কমপিউটর ব্যবহার করেও জানিনা যে এখন বহু কাজই বাংলায় করা সম্ভব। যেমন Yahoo, Google, MSN এর search engine গুলিতে বাংলা তথা অন্যান্য ভারতীয় ভাষায় (Unicode) অনায়াসে search করা বা তথ্য অনুসন্ধান করা যায়, চ্যাট করা যায়, ই-মেল পাঠানো যায়।
আপনাদের যদি এ বিষয়ে কিছু জানাবার থাকে তাহলে দয়া করে ই-মেল করে জানাবেন। .
|
|
|
|
|
|
|
|
Windows XP র সাথে দেওয়া বাংলা কী বোর্ড
|
|
|
|
|
|
|
|
১। সবুজ দাঁড়িটা English key board এ পাবেন। ২। লাল দাঁড়িটা হিন্দী কী বোর্ড এ পাবেন। ৩। হিন্দী এবং বাংলা ভাষার অন্যান্য অক্ষরগুলি কী-বোর্ডের একই জায়গায় দেওয়া আছে।
|
|
|
|
 |
|
|
|
উপরে
|
|
|
|
|
|
|