HOME HOME BANGLA
বিংশ শতকের আশির শেষ থেকে নব্বই এর দশকের শুরুর দিকে আধুনিক বাংলা গান তার গতি ও
ছন্দ যেন অনেকটাই হারিয়ে ফেলেছিল| বিশ্বায়ণের সূচনা ও হিন্দী গানের জগতের অসাধারন কথা ও
সুরের মায়াজাল যেন বাঙালীকে আচ্ছন্ন করে ফেলছিল| বাংলা গানের তৃষ্ণা বাঙালী কে মেটাতে হোতো
কেবল ফেলে আসা দিনের বাংলা গান থেকে| আধুনিক বাংলা গানের তখন শ্বাসরুদ্ধ অবস্থা|  

ঠিক সেই সময়ে কয়েকজন তরুণ-তরুণী বাঙালীকে শোনালেন একেবারে নতুন স্বাদের গান| তাঁরা বললেন
যে তাঁরা গাইছেন জীবনমুখী গান| বাংলা গান যেন তাঁদের যাদুর ছোঁওয়ায় ফিরে পেল তাঁর প্রাণ|    
অঞ্জন দত্ত বাংলা গানের সেই তরুণ কাণ্ডারীদের অন্যতম| তাঁরা শোনালেন নিজের সুর দেওয়া গান,
নিজের কথায়|

গান তো কেবল সুর নয়, গান মানে কথাও| আর কথা মানেই কবিতা| জীবনমূখী-গান-রূপী যে
কবিতা তাঁরা রচনা করেছেন তা বাদ দিলে বাংলা কবিতাই অসমাপ্ত থেকে যাবে| আমরা এই সাইটের
কবিদের সভায় তাঁদের আসন দিতে পেরে গর্বিত|

বহুমূখী প্রতীভা
অঞ্জন দত্ত বাংলা সিনেমার এক জন বিখ্যাত তারকা| আমরা এখানে তাঁর কিছু কবিতা
তাঁর নানান গানের রেকর্ড থেকে শুনে তুলে দিয়েছি|