বনফুল এর আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় | জন্ম এবং প্রাথমিক শিক্ষা বিহারে | তিনি
পেশায় চিকিত্সক ছিলেন | কলকাতায় ডাক্তারি পড়েন এবং জীবনের বেশিরভাগ সময় বিহারের
ভাগলপুরে কাটান |

উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা, বিশেষ করে ব্যঙ্গ কবিতা কিছুই তিনি বাদ দেন নি |
তাঁর লেখা
জীবনী নাটক "শ্রীমধুসূদন" (১৯৩৯) এবং "বিদ্যাসাগর" (১৯৪১) | এ ছাড়া "রূপান্তর" (১৯৩৪), "কঞ্চি"
(১৯৪৫) প্রভৃতি তাঁর জনপ্রিয় নাটক | তাঁর জনপ্রিয় উপন্যাসের মধ্যে আছে তৃণখণ্ড(১৯৩৫), দ্বৈরথ
(১৯৩৭), কিছুক্ষণ (১৯৩৮), মৃগয়া (১৯৪০), ডানা (১৯৪৮), স্থাবর (১৯৫১) | তাঁর ছোটগল্প ভীষণভাবে
জনপ্রিয় হয়েছিল | বৈতরিণীতীরে (১৯৩৬), বনফুলের গল্প (১৯৩৬), বনফুলের আরো গল্প (১৯৩৮)
তাঁর জনপ্রিয় ছোটগল্প গ্রন্থ |


তাঁর কাব্যগ্রন্থ "বনফুলের কবিতা" (১৯২৩), "করকমলেষু", "অঙ্গারপর্ণী" ও "বনফুলের ব্যঙ্গকবিতা"
(১৯৫৮) |
এখানে আমরা শেষোক্ত বইটি থেকে কয়েকটি ব্যঙ্গ কবিতা তুলে দিচ্ছি |

                              
    --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
HOME
HOME BANGLA
বনফুলের কবিতা