বাণী নিয়োগীর জন্ম ১৯২৮ সালে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। জলপাইগুড়ি ও অধুনা
বাংলাদেশের রংপুরে স্কুল জীবন শেষ করে কলকাতার উইমেনস্ ক্রিশ্চিয়ান কলেজ থেকে ১৯৪৯
সালে বাংলায় স্নাতক হন।
বাণী নিয়োগীর বিয়ে হয় জলপাইগুড়ির বিখ্যাত নিয়োগীবাডীতে। তাঁর দাদাশশুর স্বর্গীয় শশি
কুমার নিয়োগী ছিলেন জলপাইগুড়ির আর্য নাট্য সমাজের একজন প্রতিষ্ঠাতা। শশুরমশায় স্বর্গীয়
সন্তোষ কুমার নিয়োগী ছিলেন কলকাতার জজ। স্বামী স্বর্গীয় পরিতোষ কুমার নিয়োগী পড়াতেন
শিবপুর বি ই কলেজে। বিয়ের পর সংসার জীবন সামলে, মেয়েদের নিজেদের পায়ে দাঁড় করিয়ে,
১৯৬৬ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বৈষ্ণব সাহিত্য নিয়ে এম এ পাশ করেন। ১৯৮৪ সালে
স্বামীর  ক্যানসারে মৃত্যুর পর স্কুলের শিক্ষকতা থেকে অবসর নেন ।
জলপাইগুড়িতে নিয়মিত ক্যানসার নির্ণয় শিবির অনুষ্ঠিত করানোর পেছনে তাঁর উত্সাহ এবং অর্থ
দান  তাঁকে আমাদের মনে চির স্মরণীয় করে রাখবে।
তিনি সারা জীবন ধরে তাঁর ডায়রির পাতায় কবিতা লিখে আসছেন। এই প্রথম তাঁর কবিতা সর্ব
সমক্ষে প্রকাশিত হল। আমরা তাঁর এই কবিতাগুলি এখানে প্রকাশিত করতে পেরে নিজেদের
সন্মানিত মনে করছি।
HOME
HOME BANGLA
বাণী নিয়োগীর কবিতা