| বিদ্যাপতির পদাবলী যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
| বসন্তোদয় আএল ঋতুপতি রাজ বসন্ত | ধাওল অলিকুল মাধবি-পন্থ || দিনকর-কিরণ ভেল পৌগণ্ড | কেসর-কুসুম ধএল হেম দণ্ড || নৃপ আসন নব পীঠল-পাত | কাঞ্চন-কুসুম ছত্র ধরু মাথ || মৌলি রসালমুকুল ভেল তায় | সমুখহি কোকিল পঞ্চম গায় || সিখিকুল নাচত অলিকুল যন্ত্র | দ্বিজকুল আন পঢ় আসিখ-মন্ত্র || চন্দ্রাতপ উড়ে কুসুম-পরাগ | মলয়-পবন সহ ভেল অনুরাগ || কুন্দবল্লী তরু ধএল নিসান | পাটল তূণ অসোকদল বান || কিংসুক লবঙ্গলতা একসঙ্গ | হেরি সিসির ঋতু আগে দল ভঙ্গ || সৈন সাজল মধুমখিকাকুল | সিসিরক সবহু কএল নিরমূল || উধারল সরসিজ পাওল প্রাণ | নিজ নবদলে করু আসন দান || নববৃন্দাবন রাজ বিহার | বিদ্যাপতি কহ সময়ক সার || *********** |
| বিরহে তন্ময়তা অনুখন মাধব মাধব সোঙরিতে সুন্দরি ভেলি মধাঈ | ও নিজ ভাব সভাবহি বিসরল আপন গুণ লুবুধাঈ || মাধব অপরূপ তোহারি সিনেহ | অপনে বিরহ অপন তনু জর জর জিবইতে ভেল সন্দেহ || ভোরহি সহচরি কাতর দিঠি হেরি ছল ছল লোচন পানি | অনুখন রাধা রাধা রটইট আধা আধা কহু বাণী || রাধা সয়ে জব পুনতহিঁ মাধব মাধব সয়ে জব রাধা | দারুণ প্রেম তবহি নহি টূটত বাঢ়ত বিরহক বাধা || দুহু দিশে দারু দহনে জৈসে দগধই আকুল কীট পরান | ঐসন বল্লভ হেরি সুধামুখি কবি বিদ্যাপতি ভান || *********** |
| ভাবোল্লাস কি কহব রে সখি আনন্দ ওর | চিরদিনে মাধব মন্দিরে মোর || পাপ সুধাকর যত দুখ দেল | পিয়ামুখ দরশনে তত সুখ ভেল || নির্ধন বলিয়া পিয়ার না কৈলু যতন | অব হাম জানলু পিয়া বড় ধন || আঁচল ভরিয়া যদি মহানিধি পাঙ | তব হাম দূর দেশে পিয়া না পাঠাঙ || শীতের ওড়নি পিয়া গিরিসের বাও | বরিসার ছত্র পিয়া দরিয়ার নাও || ভনয়ে বিদ্যাপতি শন বরনারী | সুজনক দুখ দিবস দুই চারি || *********** |
| প্রার্থনা মাধব বহুত মিনতি করি তোয় | দেই তুলসী তিল দেহ সমপিল দয়া জনু ছোড়বি মোয় || গণইতে দোষ গুণ-লেশ না পাওবি যব্ তুহুঁ করবি বিচার | তুহু জগন্নাথ জগতে কহায়সি জগ বাহির নহ মুঞি ছার || কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে অথবা কীটপতঙ্গ | করম-বিপাকে গতাগতি পুন পুন মতি রহুঁ তুয়া পরসঙ্গ || ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরইতে ইহ ভবসিন্ধু | তুয়া পদপল্লব করি অবলম্বন তিল এক দেহ দীনবন্ধু || *********** |
| আশ্বস্তা প্রথম বয়স হম কি কহব সজনি পহু তজি গেলাহ বিদেস | কত হম ধৈরজ বাঁধব সজনি তহি বিনু সহব কলেস || আওন অবধি বিতীত ভেল সজনি জলধর ছপল দিনেস | সিসির বসন্ত উসম ভেল সজনি পাওস লেল পরবেস || চহুদিস ঝিঁগুর ঝঙ্করু সজনি পিক সুন্দর করু গান | মনসিজ মারু মরম সর সজনি কতেক সুনব হম কান || সেজ কুসুম নহি ভবয়ে সজনি বিস সম চানন চীর | জইও সমীর সীতল বহু সজনি মন বচ উড়ল সরীর || ভনহিঁ বিদ্যাপতি গাওল সজনি মন ধনি করিঅ হুলাস | সুদিন হেরি পহু আওত সজনি মন জনি করিঅ উদাস || *********** |
| প্রতীক্ষমাণা সজনি কে কহ আওব মধাঈ | বিরহপয়োধি পার কিএ পাওব মঝু মনে নহি পতিআঈ || এখন তখন করি দিবস গোঙায়লু দিবস দিবস করি মাসা | মাস মাস করি বরস গোঙায়লু ছোড়লু জীবনক আসা || বরিখ বরিখ করি সময় গোঙায়লু খোয়ালুঁ কানুক আসে | হিমকরকিরণে নলিনি জাদ জারব কি করব মাধব মাসে || অঙ্কুর তপন তাপ জদি জারদ কি করব বারিদ মেহে | ইহ নব জৌবন বিরহ গোঙায়ব কি করব সে পিয়া নেহে || ভনই বিদ্যাপতি সুন বর জৌবতি অব নহ হোই নিরাশ | সো ব্রজনন্দন হৃদয় আনন্দন ঝটিতি মিলিব তুঅ পাস || *********** |
| অনুতাপ জতনে জতেক ধন পাপে বটোরলু মেলি পরিজনে খায় | মরণক বেরি হেরি কোঈ ন পূছত করম সঙ্গ চলি যায় || এ হরি বন্দোঁ তুঅ পদ নায় | তুঅ পদ পরিহরি পাপপয়োনিধি পার হব কৌন উপায় || জাবত জনম হম তুঅ পদ ন সেবিলুঁ জুবতী মতিময় মেলি | অমৃত তেজি কিয়ে হলাহল পিয়ুল সম্পদে বিপদহি ভেলি || ভনহুঁ বিদ্যাপতি লেহ মনে গনি কহিলে কি জানি হয়ে কাজে | সাঝক বেরি সেব কোই মাগই হেরইতে তুঅ পদ লাজে || *********** |