বিনয় মজুমদার
১৭. ০৯. ১৯৩৪ - ১১. ১২. ২০০৬
কবি বিনয় মজুমদারের জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৩৪ সালে, বর্তমান মায়ানমারের তেডো  শহরে হয় |
তাঁর শৈশব কাটে অবিভক্ত বাংলার কুলতলি ও ফরিদপুরে | বাবা বিপিন বিহারী ও মা বিনোদিনী দেবীর সাথে
১৯৫৩ সাল থেকে পশ্চিম বঙ্গের  বনগাঁর ঠাকুরনগরে এসে বসবাস শুরু করেন | তিনি অকৃতদার ছিলেন | ১১
ডিসেম্বর ২০০৬ এ, দীর্ঘ রোগভোগের পর, তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন |

কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে আই এস সি এবং শিবপুর বি ই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হন |
তাঁর কর্ম জীবনে কেটেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন এন্ড পাবলিক হেল্থ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল
ইনস্টিটিউট, ত্রিপুরা গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে |

১৯৬২ সালে তাঁর কবিতার বই 'ফিরে এসো চাকা' প্রকাশিত হবার পর জনপ্রিয়তা লাভ করেন | অন্যান্য কাব্য
গ্রন্থের মধ্যে রয়েছে 'নক্ষত্রের আলোয়', 'গায়ত্রীকে', 'অঘ্রাণের অনুভূতিমালা', 'বাল্মীকি কবিতা', 'হাসপাতালে
লেখা কবিতা' ইত্যাদি | রুস ভাষা শিখে কিছু রুসি সাহিত্যও তিনি বাংলায় অনুবাদ করেছিলেন | এ ছাড়া
বিভিন্ন পত্র-পত্রিকার সাথেও তিনি জড়িত ছিলেন |

এখানে আমরা কবির বই 'ফিরে এসো চাকা' থেকে পাঁচটি কবিতা তুলে দিলাম | এই কবিতাগুলি তিনি ডায়রির
আকারে লিখেছিলেন এবং উত্সর্গ করেছিলেন গায়ত্রী চক্রবর্তীকে |  এই কবিতাগুলি বইটির প্রথম দুদিনের ও
শেষ দুদিনের |

আমাদের ই-মেল :  
srimilansengupta@yahoo.co.in
বিনয় মজুমদারের কবিতা
HOME
HOME BANGLA