কবি গিরীন্দ্রমোহিনী দাসীর জন্ম কলকাতায় | পিতা হারান চন্দ্র মিত্র| মাত্র ১০ বছর বয়সে
নরেশ চন্দ্র দত্তের সাথে তাঁর বিয়ে হয় | ১৭ বছর বয়সে তিনি বিধবা হন | তাঁর প্রথম
কাব্যগ্রন্থ - "কবিতার হার" (১৮৭৩)| স্বামীর মৃত্যুর পর ১৮৮৪ সালে প্রকাশিত হয়
"অশ্রুকণা"| এ ছাড়া "ভারত কুসুম"-১৮৮২, "আভাস"-১৮৯০", "অর্ঘ্য"-১৯০২" ইত্যাদি তাঁর
বহু পরিচিত কাব্য গ্রন্থ |
সহজ নিরলঙ্কার ভাষায় গৃহজীবনের নানান ছবি তিনি কবিতায় এঁকেছেন | "স্বামী প্রেম" বলে
যে কবিতাগুলি পরিচিত, তার মধ্যেও তিনি একটি জটিল নারী মানস জগতকে তুলে ধরেছেন |
উত্স: ডঃ শর্মিষ্ঠা সেন
গিরীন্দ্রমোহিনী দাসীর কবিতা
|
আমাদের কাছে কবি গিরীন্দ্রমোহিনী দাসীর কোনো ছবি নেই | একটি ছবি আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো |
|
|