কবি জয়দেব সংস্কৃত সাহিত্যের অন্যতম প্রসিদ্ধ কবি | দ্বাদশ শতাব্ দীতে রাজা লক্ষ্মণ সেনের রাজসভায় তিনি সভাকবি ছিলেন | তিনি বাঙালী না ওড়িশাবাসী এ নিয়ে বহুদিন ধরে বিতর্ক চালু আছে |
তাঁর সংস্কৃত কাব্য গীতগোবিন্দের প্রভাব বাংলা সাহিত্যে অত্যন্ত ব্যাপক ও গভীর | বাংলায় বৈষ্ণব পদাবলীর জন্ম জয়দেবের গীতগোবিন্দের পদাবলী থেকেই | তবে জয়দেবের পরে বাংলা দেশে লেখা কোনো পদ বা পদাবলীর সন্ধান চতুর্দশ শতাব্ দীর আগে নিশ্চিতভাবে মেলে না | কিন্তু তার পর থেকে পদাবলী রচনা চলেছে আধুনিক কাল পর্যন্ত | উনিশ শতকের সত্তরের দশকের বাংলাতেও একজন কিশোরকে পদাবলী রচনা করতে দেখা যায় | ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে এই পদাবলীর রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর |
জনশ্রুতিতে প্রকাশ, গীতগোবিন্দ রাজা লক্ষ্মণ সেনের সভায় অভিনীত হয়েছিল | গীতগোবিন্দ সংস্কৃত রচনা হলেও বাংলা সাহিত্য সমাজে অন্যতম জনপ্রিয় গ্রন্থ |
জয়দেব ও তাঁর স্ত্রী পদ্মাবতীকে নিয়েও অনেক কিংবদন্তি প্রচলিত আছে | অষ্টাদশ শতাব্ দীতে বনমালী দাস রচিত জয়দেব চরিত্র-এ, কৃষ্ণদাসের ভক্তমাল-এ এবং আধুনিক কালে অধরচাঁদ চক্রবর্তীর লীলা ও নিত্যভাবে শ্রী জয়দেব উপাখ্যান (১৯১৪)-এ এই সব কিংবদন্তি পাওয়া যায় |
. --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩, . সুকুমার সেন, বৈষ্ণব পদাবলী, সাহিত্য অকাদেমি