মহারাজ নন্দকুমারের শাক্ত-
পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।
বিহরে রণে কে রে বামা মৃগেন্দ্রবাহনে!
২।
অকারণে বৃথা ভ্রমে ভ্রমি' কাল যায়
*
বিহরে রণে কে রে বামা মৃগেন্দ্রবাহনে
বিহরে রণে কে রে বামা মৃগেন্দ্রবাহনে
!
নারী হ'য়ে রণে এ কি রহস্য,
অনায়াসে নাশে দনুজ পোষ্য,
ঈসৎ হাস্যযুক্ত আস্য, কস্য অঙ্গনে ||
রূপে দশ দিশ দীপ্ত, দশ করায়ুধ লিপ্ত ;
মহিষ-শিরসি ক্ষিপ্ত বাম চরণে |
নন্দকুমারে কয়, করেছ মা রিপু জয়,
বিশ্রাম করো গো মম হৃদি-পদ্মাসনে ||
*******************
.
উপরে
মিলনসাগর
*
অকারণে বৃথা ভ্রমে ভ্রমি' কাল যায়
অকারণে বৃথা ভ্রমে ভ্রমি' কাল যায়
|
সব সুখ সম্পদ, তোমার অভয় পদ,
কেনো মন নাহি ডুবে তায় ||
মতি চঞ্চল অতি পূরিত দুরাশায়,
বিষয়-বাসনা নাহি যায় |
নন্দকুমারে রিপুগণে কি করিতে পারে,
তব কৃপা লেশ যদি হয় ||
*******************
.
উপরে