কবি মল্লিকা সেনগুপ্তসমাজবিজ্ঞানে স্নাতকোত্তর হয়ে বর্তমানে কলকাতার মহারাণী কাশীশ্বরী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হয়েছিলেন |
১৯৮১ সাল থেকে তাঁর লেখা শুরু হওয়ার সাথে সাথেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন | তার বহু লেখা ইংরেজীতে অনুবাদ করা হয়েছে | তাঁর কবিতা এক কথায় 'আগুন ঝরানো' | মেয়েদের দুঃখ, দুর্দশা, হতাশা, লাঞ্ছনা, উপেক্ষা ও অসম সামাজিক অবস্থানের বিরুদ্ধে তাঁর কবিতা বার বার গর্জে উঠেছে |
কবির নিজের কথায় - "আমি কান্না পড়ি, আগুন লিখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন লিখি" | তাঁর স্বামী, কবি সুবোধ সরকার এর সাথে যৌথভাবে প্রকাশিত করেছেন কাব্যগ্রন্থ "সুবোধ মল্লিকা স্কোয়ার" |
১৯৯৮ সালে তিনি পশ্চিম বঙ্গ সরকার দ্বারা সুকান্ত পুরস্কারে ভূষিত হন | ২০০৪ সালে পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমি তাঁকে অনিতা-সুনীল বসু পুরস্কারে সম্মানিত করেন |
তিনি দীর্ঘকাল দুরারোগ্য ক্যানসার রোগে ভুগছিলেন এবং ২৮শে মে ২০১১-র ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন | তিনি আমাদের স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবেন তাঁর কবিতায় এবং তাঁর ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের দৃষ্টান্তের মধ্য দিয়ে |