ডঃ নীলরতন সেন দৌলতপুর কলেজ, সিউড়ি কলেজ, কাঁথি কলেজ, দিল্লী
বিশ্ববিদ্যালয়, Indian Institute of Advanced Studies শিমলা এবং শেষে কল্যানী
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। বাংলা
সাহিত্যের বিখ্যাত ছান্দসিক হিসেবে তাঁর খ্যাতি সর্বজনবিদিত। নানান
গবেষণামূলক কাজে তাঁর অমূল্য অবদান রয়েছে। যেমন তাঁর বাংলা ভাষার
চর্যাগীতির উপর গবেষণা আমাদের নতুন পথের সন্ধান দিয়েছে। তিনি ছান্দসিক
প্রবোধ সেন, দিলীপ রায় প্রমুখের অতি কাছের মানুষ ছিলেন। এ ছাড়া তিনি গদ্য ও
কাব্য সমালোচনার ক্ষেত্রেও কাজ করেছেন। বাংলা ভাষার নানান দিক নিয়ে তাঁর
লেখা আজ বাঙালীর অমূল্য সম্পদ।
তাঁর কবিতার বই "স্বপ্নের সাঁকো পেরিয়ে" থেকে আমরা কয়েকটি কবিতা এখানে
প্রকাশ করলাম। তাঁর সম্বন্ধে আরো জানতে হলে নিচে দেওয়া এই লিংকটি অনুসরণ
করুন :
http://niluanu.googlepages.com/dr.nilratansenmemorial