প্রতুল মুখোপাধ্যায়
কবি প্রতুল মুখোপাধ্যায় মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একটি
কবিতায় সুরারোপ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন | ঘন্টার পর ঘন্টা তিনি গান গেয়ে যান
প্রায় খালি গলায়, কোনো বাদ্যযন্ত্রের সাহায্য  ছাড়াই | এই গান যারা শুনেছেন তাঁরা তাদের সেই
অনুভূতি কখনো ভুলতে পারবেন না | তাঁর গান আন্দোলনের গান, লড়াইয়ের গান, ভালবাসার গান |
"আমি বাংলায় গান গাই" গানটি বাংলা ভাষার প্রতি ভালবাসা জ্ঞাপন করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ
কবিতার ও গানের মধ্যে অন্যতম তা আজ অনস্বীকার্য | এই গানটি তাঁকে গানের জগতে অমরত্বের
স্থানে বসিয়ে দিয়েছে |
প্রতুল মুখোপাধ্যায়ের কবিতা
HOME
HOME BANGLA
কলকাতার ধর্মতলায় জালিয়ানওয়ালা বাগ দিবসে
নন্দীগ্রামের গণহত্যার প্রতিবাদে ১৪ই
এপ্রিল ২০০৭ এ
কবি গাইছেন সবাইকে মন্ত্রমুগ্ধ করে