কবি প্রিয়ম্বদা দেবীর পিতা কৃষ্ণকুমার বাগচি | মাতা প্রসন্নময়ী দেবীও কবি ছিলেন | মামা ছিলেন প্রমথ চৌধুরী | সুতরাং একটি সাহিত্যরসে আপ্লুত পরিবেশে কবি প্রিয়ম্বদা দেবী বড় হয়েছিলেন তা বলাই বাহুল্য | তাঁর প্রথম গ্রন্থ "রেণু"-১৯০০ প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই সারা পড়ে যায় | এ ছাড়া "পত্র লেখ"-১৯১১, "অংশু"-১৯২৯ এবং তাঁর মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থ "চম্পা ও পাটল"-১৯৩৯ বিশেষ উল্লেখযোগ্য | তাঁর কাব্যে সর্বত্র রবীন্দ্রনাথের ছায়া পড়েছিল | তাঁর লেখা সরল ও উচ্চভাবাপন্ন | তিনি সনেট রচনার জন্য প্রশংসিত হয়েছেন | তাঁর সনেট ধ্বনি-গাম্ভীর্যপূর্ণ ও সংহত রচণা |