কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়র জন্ম বাংলার হুগলী জেলার বাকুলিয়াতে | তিনি হুগলী মোহসীন কলেজ
থেকে পাশ করে বার হবার আগে থেকেই তাঁর কবিতা ঈশ্বর গুপ্তের পত্রিকা 'সংবাদ প্রভাকরে' প্রকাশিত হতে
শুরু হয়েছিল |
কিছুকাল কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ানোর পর তিনি ইনকাম ট্যাক্স এসেসর, কালেকটার, ডেপুটি
ম্যাজিস্টেট ইত্যাদি পদে কাজ করেন | তিনি বাংলা, ইংরেজী, সংস্কৃত এবং উড়িয়া ভাষায় বিশেষ দক্ষতা লাভ
করেন | কর্মসূত্রে কটকে থাকা কালিন তিনি উড়িয়া ভাষাতে উত্কল দর্পণ নামে একটি পত্রিকা প্রকাশ করেন
যাতে প্রত্নতত্বেক উপর কিছু প্রবন্ধও ছিল |
তিনি রস সাগর, বার্তাবহ, এডুকেশন গেজেট ইত্যাদি পত্রিকার সম্পাদনা করেন | তাঁর উল্লেখনীয় রচনায় আছে
পদ্মিনী উপাখ্যান (১৮৫৮), কর্মদেবী (১৮৬২), শূরসুন্দরী (১৮৬৮), অনুবাদ সাহিত্যে আছে সংস্কৃত থেকে
ঋতুসংহার এবং কুমারসম্ভব (১৮৭২), নীতিকুসুমাঞ্জলি (১৮৭২), হোমারের মহাকাব্যের অনুবাদ 'ভেক-মুষিকের
যুদ্ধ' | ১৮৮২ সালে তিনি মুকুন্দরামের কবিকঙ্কন চণ্ডি সম্পাদনা করে প্রকাশিত করেন |
তাঁর 'পদ্মিনী উপাখ্যান' কাব্যের 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল কে পরিবে পায় হে, কে পরিবে
পায়...' পংতিগুলি সেই যুগের স্বাধীনতা সংগ্রামের যোদ্ধাদের দারুণভাবে উদ্বুদ্ধ করেছিল | তিনি ইংরেজী
সাহিত্যের ভাবধারায় প্রভাবিত হয়ে সাহিত্য সাধনা করে গেছেন |
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতা  
HOME
HOME BANGLA
আমাদের কাছে
কবির কোনো ছবি নেই |
একটি ছবি আমাদের কাছে
পাঠালে আমরা কৃতজ্ঞতা
স্বীকার করে প্রেরকের নাম
এইখানে ছবির সাখে উল্লেখ
করবো |

আমাদের ই-মেল :
srimilansengupta@yahoo.co.in