কবি শঙ্খ ঘোষের কবিতা  
HOME
HOME BANGLA
কবি শঙ্খ ঘোষ সমকালীন বাংলা কবিতার জগতে এক উজ্জলতম নক্ষত্র | রবীন্দ্র ভাবধারার
অনুগামী হলেও তাঁর কবিতা স্বতন্ত্র | শিশুসাহিত্যের জগতে কবির সহজ বিচরণ |
তাঁর সাহিত্যকীর্তির মধ্যে - বাবরের প্রার্থনা, মূর্খ বড় সামাজিক নয়, গন্ধর্ব কবিতাগুচ্ছ, দিনগুলি
রাতগুলি ইত্যাদি উল্লেখযোগ্য |
২০০৬ সালের মে মাসে সপ্তম বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর, শিল্প গড়ার নামে
শালি জমি অধগ্রহণের প্রক্রিয়া শুরু করেন যা সিঙ্গুরে লুণ্ঠনের আকার নেয় এবং পরে সরকারী
পৃষ্ঠপোষকতায় নন্দীগ্রামে গণহত্যা সংঘটিত করা হয় |
নানা মহল থেকে যখন বুদ্ধিজীবীদের মৌনতার জন্য দোষারোপ করা হচ্ছিল এবং যখন ভাবা
হচ্ছিল যে রবীন্দ্রনাথের মত মনের কবির দিন বোধহয় শেষ, তখন কবি শঙ্খ ঘোষ
১৭ই মার্চ ২০০৭ তারিখে প্রতিবাদ করে বাংলা একাডেমির সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করে
বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে এ যুগের মানুষও কোনো কিছুতে কম যান না | হিটলারের
মত শাসক থাকলেও রবীন্দ্রনাথের মত মানুষ এখনও এ দেশে আছেন | আমরা তাঁর দীর্ঘ সুস্থ
জীবন কামনা করি |

তাঁর কয়েকটি কবিতার সঙ্গে এখানে আমরা তাঁর সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনকে কেন্দ্র করে লেখা
কিছু কবিতাও তুলে দিচ্ছি |