ডঃ শিশিরকুমার দাশ
১৯৩৬ - ২০০৫
শিশিরকুমার দাশের কবিতা  
HOME
HOME BANGLA
কবি শিশিরকুমার দাশ  একাধারে কবি, নাট্যকার, প্রাবন্ধিক এবং অনুবাদক এই বহু-বিদগ্ধ মানুষটি
বিভিন্ন ভাষার অনুশীলন করেছিলেন | লণ্ডন বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনার পরে তিনি দীর্ঘ তিরিশ
বছরেরও বেশী দিল্লী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ভাষা বিভাগের রবীন্দ্র-অধ্যাপক রূপে কাজ
করেছিলেন | বাংলা এবং ইংরেজী ভাষায় তাঁর অনেক সাহিত্য এবং গবেষণা গ্রন্থ আছে | একজন কুশলী
শিক্ষক হিসেবে তাঁর স্মৃতি ছাত্রছাত্রিদের মনে চিরস্মরণীয় |

বহু প্রশংসিত গবেষণা গ্রন্থ
A History of Indian Literature এর দুটি খণ্ড এবং The English writings of Rabindranath
Tagore
এর তিনটি খণ্ড তিনি সম্পাদনা করেছিলেন | Aristotle এর কাব্যত্ত্বের বাংলা অনুবাদ ছাড়াও তিনি বেশ
কয়েকটি গ্রীক নাটকের অনুবাদ করেছিলেন | তাঁর কাব্যগ্রন্থ - জন্মলগ্ন (১৯৫৬), অবলুপ্ত চতুর্থ চরণ (১৯৮৪),
হয়তো দরোজা আছে (১৯৮৬), ; নাটক - সক্রেটিসের জবানবন্দি (১৯৮৯), আকবর বীরবল (১৯৯৫),
বাঘ (১৯৯৬); প্রবন্ধ - গদ্যপদ্যের দ্বন্ব (১৯৮৫), ভারত সাহিত্য কথা (১৯৯২),
The Artist in Chains (বঙ্কিমচন্দ্রের
জীবন ও সাহিত্য বিষয়ক গ্রন্থ) ; এ ছাড়া ছোটদের জন্য তিনি বেশ কিছু ছড়া ও গল্প গ্রন্থও লিখেছেন |

তিনি ১৯৭৬ ও ১৯৮৭ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন |    

.                                       
--- উত্স: ডঃ শর্মিষ্ঠা সেন,  অধ্যাপিকা, জাকির হুসেন কলেজ, নয়া দিল্লী