কবি তপন করের জন্ম এবং শৈশব ও কৈশোর কাটে গোসাবায় | স্কুল পাশ করেন গোসাবা
রুরাল রিকনস্ট্রাকশন ইনস্টিটিউট থেকে | কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আশুতোষ কলেজ
থেকে দর্শন নিয়ে স্নাতক হন |
শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন | বর্তমানে তিনি কলকাতার এন্ড্রুস হাই স্কুলে দর্শন
পড়ান |
তাঁর কবিতার বিষয় জীবন, প্রেম, মানুষ, গ্রাম। গ্রামের ছেলে হয়ে মাটির সঙ্গে তাঁর নাড়ির টান সদাই
অনুভব করেন। ভালবাসেন গাছ, বাগান করা, এবং জমিয়ে আড্ডা দেওয়া | কবিতাকে তাঁর নিজের
ধমনির মধ্য দিয়ে বহমান রক্তের মত মনে হয় |
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ - চারভাবে চারজন, বোম্বেটে নৌকার গান, জাতক কথা | এছাড়া তাঁর কবিতা
নিয়মিত প্রকাশিত হয়ে আসছে নানান পত্র পত্রিকায় যার মধ্যে আছে দেশ, পরিচয়, স্বাধীন বাংলা,
সিমান্ত সাহিত্য, প্রিয় শিল্প, চট্টগ্রামের কারুশিল্প(বাংলা দেশ) এবং শালুক(বাংলা দেশ) | এই তালিকায়
আমাদের সাইটের নামটি ও জুড়ে দিতে পারার জন্য আমরা আনন্দিত |
যোগাযোগ : ১১১, গৌরাঙ্গ সরণী, কলকাতা ৭০০০৭৮, দূরভাষ : ৯১ ৩৩ ২৪৮৩৭৬৯০
চলভাষ: ৯১ ৯৮৩৬০১২৭৩০