কবি অমিতা ঠাকুরের কবিতা
*
যবে শুধায় সকলে মোরে...
কবি অমিতা ঠাকুর
কবিতাটি আমরা পেয়েছি নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা
কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০ দামিনী” কাব্য সংকলন থেকে।


যবে শুধায় সকলে মোরে, তুমি কি পেয়েছ
.        কই দেখালে না আজি?
মৌন নত মুখে থাকি, কি দিব উত্তর---
.        কি পেয়েছি আমি? . . .
অন্তহীন পাওয়া সে যে ঋতুতে ঋতুতে
.        বর্ণে গানে বিচিত্রতা মাঝে,
শূন্য পাত্র পূর্ণ করি রাখে সে সদাই
.        তাই মোর দুঃখ কিছুই নাই।

.        *************************      
.                                                                               
সূচীতে . . .   



মিলনসাগর