আমাদের কাছে কবি বলরাম দাসের কোনো ছবি নেই | একটি ছবি আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in
বলরাম দাস ষোড়শ শতক
বলরাম দাস অন্যতম বৈষ্ণব পদকর্তা | তাঁর জন্ম ষোড়শ শতাব্দীর শেষে | তিনি নিত্যানন্দের অনুচর ছিলেন | বৈষ্ণব কবিদের মধ্যে তাঁর স্থান জ্ঞানদাসের পাশে |||
তাঁর অধিকাংশ পদই বাত্সল্য রসের যাতে তিনি অনন্য ছিলেন | রূপানুরাগ ও রসোদ্গারের পদেও তাঁর কৃতিত্বের কথা সমালোচকরা স্বীকার করেন | "পাষাণ মিলাঞা যায় গায়ের বাতাসে" ( নিচের কবিতার পাতায় পাঁচ নম্বর পদ ) অথবা "হিয়ার ভেতর হৈতে কে কৈল বাহির" ( নিচের কবিতার পাতায় ছয় নম্বর পদ ) প্রভৃতি পংক্তি বাংলা সাহিত্যে কালজয়ী সম্মান লাভ করেছে |
. --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩ . সুকুমার সেন, বৈষ্ণব পদাবলী, সাহিত্য অ্যাকাদেমি