কবি নসির মামুদ এর পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।
গোষ্ঠবিহার
*
গোষ্ঠবিহার
চলত রাম সুন্দর শ্যাম
পাচনি কাছনি বেত্র বেনু
মুরলি খুরলি গান রি |
প্রিয় শ্রীদাম সুদাম মেলি
তরণিতনয়াতীরে কেলি
ধবলী শাঙলি আও রি আও রি
ফুকরি চলত কান রি ||
বয়সে কিশোর মোহন ভাতি
বদন ইন্দু জলদকাঁতি
চারুচন্দ্রি গুঞ্জহার
বদনে মদন-ভান রি |
আগম-নিগম-বেদসার
লীলায় করত গোঠবিহার
নসির মামুদ করত আশ
চরণে শরণ-দান রি ||
*******************
.
উপরে
মিলনসাগর