| কবি সৈয়দ মর্তুজার পদাবলী যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
| দুস্ত্যজ প্রেম শ্যাম বন্ধু চিত-নিবারণ তুমি | কোন শুভ দিনে দেখা তোমা সনে পাসরিতে নারি আমি || ধ্রু || যখন দেখিয়ে এ চাঁদ-বদনে ধৈরজ ধরিতে নারি | অভাগীর প্রাণ করে আনচান দণ্ডে দশবার মরি || মোরে কর দয়া দেহ পদছায়া শুনহ পরাণ-কানু | কুল শীল সব ভাসাইলুঁ জলে প্রাণ না রহে তোমা বিনু || সৈয়দ মর্তুজা ভণে কানুর চরণে নিবেদন শুন হরি | সকল ছাড়িয়া রৈলুঁ তুয়া পায়ে জীবন মরণ ভরি || ******************* . উপরে |