কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত - এর জন্ম বর্ধমান জেলার পাতিলপাড়া গ্রামে। পিতা দ্বারকানাথ সেনগুপ্ত।
তিনি কর্ম জীবনে ইঞ্জিনিয়ার ছিলেন। কলকাতার পাশ দিয়ে বয়ে যাওয়া হুগলী নদীর ঠিক অপর পারে অবস্থিত হাওড়ার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৯১১ সালে স্নাতক হয়ে নদিয়ার ডিস্ট্রিক্ট বোর্ডের ওভারসিয়ার হিসেবে কাজে যোগ দেন। পরে কাশিমবাজার রাজ এস্টেটে কাজ করেন।
প্রথম কাব্যগ্রন্থ মরিচিকা (১৯২৩) প্রকাশ দিয়ে তাঁর কবি হিসেবে আত্মপ্রকাশ। তথাকথিত কবিত্বের বিরোধী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর প্রথম জীবনের কাব্যে দুঃখ বা tragedy মূল সুর ছিল।
তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আছে মরুশিখা (১৯২৭), মরুমায়া (১৯৩০), সায়ম (১৯৪০), ত্রিযামা (১৯৪৮), নিশান্তিকা (১৯৫৭) ইত্যাদি।
উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩। . সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত "সংসদ বাঙালি চরিতাভিধান", ১ম ও ২য় খণ্ড, ২০১০।