কবি আবদুল গাফ্ফার চৌধুরীর গান
আবদুল গাফ্ফার চৌধুরী
জন্ম ১২ ডিসেম্বর ১৯৩৪
কবি আবদুল গাফ্ফার চৌধুরী -র জন্ম অধুনা বাংলাদেশের উলানিয়া | পিতা হাজী ওয়াহেদ রেজা চৌধুরী |

স্কুল জীবন থেকেই তিনি ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন | ১৯৪৮ সালে বরিশাল জেলায় স্কুলে পড়তে পড়তেই তিনি গ্রেপ্তার বরণ
করেন | ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীতে তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেদিনের ১৪৪ধারা ভঙ্গ করার কর্মসূচিতে অংশগ্রহণ করেন |
"রাষ্ট্রভাষা বাংলা চাই" স্লোগান দিতে দিতে আমতলা থেকে মিছিল করে জগন্নাথ হলের দিকে এগিয়ে যাবার সময় সেই মিছিলের উপর
গুলি চালনা করা হয় | বাকিটা ইতিহাস |
 সেই শহীদদের  মৃতদেহ দেখার পরই আবদুল গাফ্ফার চৌধুরীর মনে আসে কবিতা লেখার
কথা | রচনা করেন অমর গীত "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি" | কবিতাটিতে পরে সুরারোপ
করেন আবদুল লতিফ | গানটি আজ ভাষা আন্দোলনের প্রথম গান হিসেবে স্থান করে নিয়েছে |

কবি ১৯৭৪ সালে বাংলাদেশ
 ছেড়ে লণ্ডনে বসবাস  শুরু করেন এবং  বর্তমানে সেখান থেকেই নানান পত্র-পত্রিকায় লেখালেখি করে
থাকেন | মিলনসাগরে আমরা কবির "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটি তুলতে পেরে গর্বিত বোধ করছি |

কবির প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে "ডানপিটে শৌকত",
 "চন্দ্রদ্বিপের উপাখ্যান", "নীল যমুনা", "নাম না জানা ভোরে", "শেষ রজনীর
চাঁদ" প্রভৃতি | তাঁর প্রাপ্ত পুরস্কারের মধ্যে রয়েছে "বাংলা একাদেমি পুরস্কার"
(১৯৬৭), "একুশে পদক", "ইউনেসকো পুরস্কার", "বঙ্গবন্ধু
পুরস্কার", "স্বাধীনতা পদক" (২০০৯), "
মানিক মিঞা পদক" (২০০৯), প্রভৃতি |

কবি সম্বন্ধে অন্যান্য ওয়েবসাইটে জানতে
এখানে ক্লিক করুন |
অন্য সাইটে ভাষা আন্দোলন এবং তাঁর গান রচনা সম্বন্ধে তাঁর নিজের লেখা পড়তে
এখানে ক্লিক করুন |

আমাদের যোগাযোগের ঠিকানা :-  
মিলনসাগর       
srimilansengupta@yahoo.co.in      
.