সৈয়দ আলাওল
প্তদশ শতক
কবি সৈয়দ আলাওল -  তাঁর মূল নিবাস ছিল ফতেহাবাদের অন্তর্গত জালালপুর | তাঁর
গ্রামের বর্ণনায় লিখেছেন, "ভাগিরথী গঙ্গাধরে বহে মধ্য রাজ্য" | জলপথে দস্যুর হাতে পড়ে তিনি
রোসাঙ্গে আসেন এবং রোসাঙ্গের রাজসভায় কবি হয়ে প্রতিষ্ঠা লাভ করেন |
রোসাঙ্গ ছিল চট্টগ্রামের
দক্ষিণের অঞ্চল, যাকে আরাকান রাজ্যও বলা হয় |


রাজা থদোমিনতারের আমলে (১৬৪৫ - ১৬৫২), তাঁর সভার অন্যতম সভাসদ মাগন ঠাকুরের
অনুরোধে তিনি  মালিক মহম্মদ জয়সী রচিত হিন্দী কাব্য "পদ্মাবৎ" অবলম্বনে "পদ্মাবতী" কাব্য
রচনা করেন |

পদ্মাবতীই তাঁর শ্রেষ্ঠ রচনা | অন্যান্য রচনার মধ্যে রয়েছে সয়ফুল-মুলক-বদিউজ্জমান, হপ্ত পয়কর,
শিকান্দারনামা ইত্যাদি | তিনি আরাকান রাজসভার
কবি দৌলত কাজীর অসমাপ্ত কাব্য
"লোরচন্দ্রাণী" সমাপ্ত করেন | ফারসি কবি নিজামীকে বাঙালী পাঠকের সাথে পরিচিত করেন |

তিনি আরবি, ফারসি, সংস্কৃত এবং হিন্দী ভাষাতেও পারদর্শী ছিলেন | তাঁর পাণ্ডিত্যের সঙ্গে কবিত্ব,
ধর্মচিন্তার এবং মানবিকতার সমন্বয় হয়েছিল | মধ্যযুগে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ
রচনা শুরু হয় তাঁর
হাতে
| বাংলা কাব্যকে তিনি অন্য প্রাদেশিক এবং মধ্যপ্রাচ্যের কাব্যধারার সঙ্গে যুক্ত করে এক
ঐতিহাসিক মাত্রা দেন
|
                                                     --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩                          
                                                                
আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in
সৈয়দ আলাওল-এর কবিতা   
HOME
HOME BANGLA