সৈয়দ আলাওল-এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।   কন্যাবিদায়      


কন্যাবিদায়      
( "পদ্মাবতী" থেকে নেওয়া )

পদ্মাবতী সব সখীগণ আনাইল |
গমনের কাল যদি নিকট হইল ||
কন্যাঘরে সিংহলের রমণী আসিয়া |
কান্দিতে লাগিল সব শোকাকুলী হৈয়া ||
একে একে গলে ধরি কান্দে বরবালা |
সকল ছাড়িয়া আমি যাইব একেলা ||
ছাড়িল নাইয়র ঘর বান্ধব সমাজ |
একেশ্বরী হৈয়া চলিল ভিন্ন রাজ ||
তোমরা সবারে কোনমতে পাশরিব |
স্মরণ হইলে মনে জ্বলিয়া মরিব ||
শুন প্রাণসখি আমি চলি যাব যথা |
তথা গেলে পুনি ফিরি না আসিব এথা ||
যেই দিন লাগি সখি মনে ছিল ভীত |
সেই দিন আসি আজি হইল উপস্থিত ||
ছত্রশালা বৃন্দাবন কেলি-সরোবর |
প্রাণপ্রিয়া সখীগণ প্রাণের দোসর ||
একদিনে ছাড়িল সিংহল করিলাম |
বিধিবশে হৈল মোর দূরদেশ বাস ||
পরদেশী হৈল বলি দয়া ছাড়িহ |
অবশ্য বারেক মোরে স্মরণ করিহ ||
তুমি সব ভাগ্যবতী রহিলা স্বদেশে |
মোর মনে রহিলেক এ জনম ক্লেশে ||
আশীর্ব্বাদ আমারে করিহ এক মনে |
   
সদত পিরীতি যেন থাকে স্বামী মনে
||                         উপরে
আজন্ম বিচ্ছেদে দুঃখ দিলেক গোঁসাই
|
ছাড়িল সিংহল দ্বীপ আর দেখা নাই
||
যেই কিছু ধিকাধিক বলিল যখনে
|
দুখিনীরে ক্ষেমা কর না রাখিহ মনে
||
যার সনে যখনে করিল বোলাবোল
|
দুখিনী স্মরিত মনে হইল বিকল
||
পদ্মাবতী কান্দনে কান্দয় সখীগণ
|
সজল নয়ানে বলে বিনয় বচন
||
তোমা হৈতে বান্ধব নাহিক কোনজন
|
যাহারে দেখিলে হয় দুঃখ বিস্মরণ
||
শিশুকালে তোমা সঙ্গে ছিল নানা সুখ
|
একদিন কিঞ্চিৎ না পাইল মনে দুখ
||
স্মরিতে তোমার নেহা আমরা মরিব
|
দৈবের নিবন্ধ আছে কিরূপ করিব
||
সদত গোপত আখি তোমাকে দেখিব
|
ভ্রমেও আমরা মনে ভরম না হৈব
||
এই মতে অন্যে-অন্যে কান্দিতে কান্দিতে
|
নৃপ গৃহে আইল তবে মাও বোলাইতে
||

.        ************************                                       
উপরে


মিলনসাগর
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, তথ্য, কবিতা বা
তার অংশবিশেষ নিলে, আমাদের মূল  পাতা
http://www.milansagar.com/index.html এ  দয়া করে একটি
ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]