কবি আল মাহমুদ -এর জন্ম ১১ই জুলাই ১৯৩৬ খ্রীষ্টাব্দে কুমিল্লা জেলার ব্রাহ্মণবেড়িয়ায় |
আল মাহমুদ বাংলাদেশের একজন বিশিষ্ট কবি | তিনি "দৈনিক গণকণ্ঠ" (১৯৭২) পত্রিকার সম্পাদক ছিলেন |
"লোক লোকান্তর" (১৯৬৩), "কালের কলম" (১৯৬৬), "আরব্যরজনীর রাজহাঁস" (১৯৮৬),"সোনালি কেবিন" প্রভৃতি তাঁর প্রসংশিত কাব্যগ্রন্থ |
গল্প উপন্যাসে রচনাতেও তিনি সিদ্ধ | "ডাহুকী" (১৯৯১), "আগুনের মেয়ে" (১৯৯৫) প্রভৃতি উপন্যাস ও "গল্প সমগ্র" (১৯৯৫) তাঁর কাহিনী নির্মাণ প্রতিভার উজ্জ্বল পরিচয় |
কবি বাংলা একাদেমি পুরস্কার সহ বহু পুরস্কারে সন্মানিত |
আমাদের কাছে কবি আল মাহমুদ-এর কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in