কবি আশিস দলপতি-র জন্ম পশ্চিম বঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার পারুলবাড়ী গ্রামে | তিনি মাধ্যমিক পাশ করেন নন্দীগ্রামের "গোকুলনগর গোবিন্দ জিউ শিক্ষা নিকেতন" থেকে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন "শিবপ্রসাদ ইনস্টিটিউট, কাঁথি" থেকে | এর পর কলকাতার "আই. টি. আই. টালিগঞ্জ" থেকে পাশ করে বর্তমানে একটি বেসরকারী সংস্থায় মৌল্ডিং সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন |
কৈশোর থেকেই লেখালেখি, ছবি আঁকা বিভিন্ন পত্র-পত্রিকায় | প্রাগভাষ, ভাষা-বন্ধন, ভালোবাসার দুই দিগন্ত, পাবলিক, সহজ, জাগো বাংলা, Expression (Rotary) ছাড়াও কবিতার কাগজ প্রভৃতি বিভিন্ন পত্র- পত্রিকায় নিয়মিত লেখেন |
সম্প্রতি তাঁর বই "১৪ মার্চ নন্দীগ্রাম" মুক্তি পেয়েছে | এ ছাড়া তাঁর কবিতার বই "রক্তে ভেজা নন্দীগ্রাম" যথেষ্ট নজর কেড়েছে | নানান পত্র-পত্রিকা এবং কলকাতা প্রকাশন থেকে প্রকাশিত কবির কাব্যগ্রন্থ "রক্তে ভেজা নন্দীগ্রাম" থেকে আমরা তাঁর কিছু কবিতা এখানে তুলে দিয়েছি |