কবি অশ্বিনীকুমার দত্ত-এর গান
HOME
HOME BANGLA
অশ্বিনীকুমার দত্ত
২৫. ০১. ১৮৫৬ ~ ০৭. ১১. ১৯২৩
কবি অশ্বিনীকুমার দত্ত - একজন চিন্তাশীল মনীষী, সর্বজনশ্রদ্ধেয় শিক্ষাবিদ এবং রাজনৈতিক নেতা
ছিলেন | তিনি অবিভক্ত বাংলার বরিশাল জেলার বাটাজোড় গ্রামে জন্ম গ্রহণ করেন |  পিতার  নাম ব্রজমোহন
দত্ত |

তিনি রাজনারায়ণ বসুর প্রভাবে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন | বরিশালে তিনি ব্রজমোহন কলেজ স্থাপন করেন যা একটি
আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে |  চারণকবি মুকুন্দদাস এই প্রতিষ্ঠানে পড়াশুনা করেছিলেন |

স্বদেশী আন্দোলনের সঙ্গেও তিনি গভীরভাবে জড়িত ছিলেন | শিবাজী উত্সব, প্রাদেশিক কংগ্রেস সম্মেলন
(১৯২১), আসামের চা বাগানের শ্রমিকদের প্রতি অত্যাচারে প্রতিবাদ (১৯২২) প্রভৃতি বিভিন্ন রাজনৈতিক
কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন | চারণকবি মুকুন্দদাসের স্বদেশীযাত্রার তিনি একজন পৃষ্ঠপোষক ছিলেন |

বঙ্গভাষার প্রতি তাঁর যথেষ্ট অনুরাগ ছিল | তাঁর ভক্তি-তত্ত্ববিষয়ক পুস্তক ও সংগীত সর্বত্রই সমাদৃত হয়েছিল |
তাঁর রচিত গ্রন্থের মধ্যে “ভক্তিযোগ” (১৯১৮), “কর্মযোগ” (১৯২৫), ইত্যাদি নীতি ও ধর্মমূলক গদ্যরচনা  
উল্লেখযোগ্য | ১৯৩৪ সালে অমরলাল বালকৃষ্ণ দুরাণী গুজরাতি ভাষায় “ভক্তিযোগ” অনুবাদ করেন |

তাঁর কবিতা ও গানের মূলে রয়েছে দেশপ্রেম ও স্বদেশী চিন্তা ভাবনা |

.                                      --- উত্স:  
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
.                                                  
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত "বাঙালীর গান" ১৯০৫  
.                                                   
আমাদের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
আমাদের কাছে
কবি অশ্বিনীকুমার দত্ত-এর  কোনো ছবি
নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও
তথ্য  আমাদের কাছে পাঠালে আমরা
কৃতজ্ঞতা স্বীকার করে  প্রেরকের নাম
এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ
করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in