বিজয়চন্দ্র মজুমদার ভাষাতাত্ত্বিক, নৃতত্ত্ববিদ ও কবি | তিনি ওড়িশার সম্বলপুরে আইনজীবী ছিলেন | কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল নৃতত্ত্বের অধ্যাপকও ছিলেন |
থেরগাথা, থেরিগাথা (১৯০৫), গীতগোবিন্দ (১৯২০) প্রভৃতি গ্রন্থ অনুবাদ করেন | কথা ও বীথি (১৮৯৩) ও কথা নিবন্ধ (১৯০৫) নামে দুটি গল্পগ্রন্থ রচনা করেন | ফুলশর (১৯০৪), যজ্ঞভস্ম (১৯০৫) প্রভৃতি তাঁর কাব্যগ্রন্থ |
ওড়িয়া সাহিত্যে ছিল তাঁর অনুরাগ ও অধিকার | তাঁর সংকলিত Typical Selections from Oriya Literature তার নিদর্শন |
আমাদের কাছে কবি বিজয়চন্দ্র মজুমদারের কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো |