বলেন্দ্রনাথ ঠাকুর
০৬. ১১. ১৮৭০ ~ ২০. ০৮. ১৮৯৯
বলেন্দ্রনাথ ঠাকুর   মহর্ষি দেবেন্দ্রনাথের চতুর্থ পুত্র বীরেন্দ্রনাথের একমাত্র পুত্র | পিতার
মস্তিষ্ক বিকার ঘটেছিল, সেই ঘটনার প্রভাব বলেন্দ্রনাথের জীবনে ও রচনায় এক বিষাদের ছায়া
ফেলেছিল |

অল্প বয়সে (মাত্র উনিশ বছর) মৃত্যুর ফলে তাঁর প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটেনি | কিন্তু তাঁর স্বল্প
রচনাসম্ভারের মধ্যে এক পরিশীলিত, পাঠানুরাগী, দেশবত্সল, সৌন্দর্যরসিক মনের পরিচয় পাওয়া
যায় | রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তাঁর রচনা প্রসঙ্গে লিখেছিলেন "এমন সযত্নে গাঁথা শব্দের মালা আর
কখনও দেখি নাই" |

তাঁর কাব্যগ্রন্থ "মাধবিকা" (১৮৯৬) ও "শ্রাবণী" (১৮৯৭) এবং "চিত্র ও কাব্য" (১৮৯৪) নামক প্রবন্ধগ্রন্থ
জীবিতকালে প্রকাশিত হয় | মৃত্যুর পর তাঁর "গ্রন্থাবলী" (১৯০৭)  রামেন্দ্রসুন্দরের ভূমিকাসহ
প্রকাশিত হয় |
                        
.                                        --- উত্স:
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩

আমাদের যোগাযোগের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
কবি বলেন্দ্রনাথ ঠাকুরের কবিতা
HOME
HOME BANGLA
আমাদের কাছে
কবি বলেন্দ্রনাথ ঠাকুরের
কোনো ছবি নেই | একটি
ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য
আমাদের কাছে পাঠালে
আমরা কৃতজ্ঞতা স্বীকার
করে প্রেরকের নাম এইখানে
ছবির সাখে উল্লেখ করবো |

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in