দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
( ০৫. ১১. ১৮৭০ - ১৬. ০৬. ১৯২৫ )
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ  ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক, রাজনৈতিক নেতা | নেতাজী
সুভাষচন্দ্র বসু
ছিলেন তাঁর রাজনৈতিক মন্ত্রশিষ্য | ত্যাগ ও দানশীলতার জন্য তিনি দেশবন্ধু নামে খ্যাত হন |
পিতা ভূবন মোহন দাশ ছিলেন ঢাকার, বিক্রমপুরের তেলিরবাগের বিখ্যাত দাশ পরিবারের ছেলে | উচ্চশিক্ষা
লাভ করেন ইংল্যান্ড থেকে |
 সেখান থেকে ব্যারিস্টার হয়ে এসে কলকাতায় আইনজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা লাভ
করেন | তিনি স্বদেশী অরবিন্দ ঘোষকে (
ষি অরবিন্দ ), উকিল হিসেবে, ১৯০৯ সালের বিখ্যাত "আলিপুর
বোমা ষড়যন্ত্র মামলায়" বেকসুর খালাস করিয়ে এনেছিলেন | বাংলায়, তিনিই গান্ধীজীর অসহযোগ আন্দোলনের
নেতৃত্ব দেন | জনসমক্ষে উদাহরণ স্বরূপ নিজের বিলিতি জামাকাপড় জ্বালিয়ে খদ্দর ধারণ করছিলেন | তিনি
জাতীয় কংগ্রেস দলের গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন | পণ্ডিত মোতিলাল নেহেরুর সঙ্গে মিলে স্বরাজ পার্টি
প্রতিষ্ঠা করেন | তাঁর মৃত্যুর কয়েক বছর আগে তিনি নিজের বাসভবন ও তত্সংলগ্ন জমি দেশের নারীজাতির
উন্নতিকল্পে দান করে যান | চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালটি সেখানেই গড়ে ওঠে যা আজ কলকাতার অন্যতম
সরকারী বৃহৎ চিকিত্সা কেন্দ্র | ১৬ই জুন ১৯২৫ সালে দার্জ্জিলিং এর "স্টেপ এসাইড" বাড়ীটিতে থাকার সময়
তাঁর জীবনাবসান হয় |
দার্জ্জিলিং এর ম্যাল এর কাছে, দেশবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাড়িটি এখনও সুরক্ষিত
রয়েছে |


কবি হিসেবেও দেশবন্ধু খ্যতি লাভ করেছিলেন | মালঞ্চ (১৮৯৬), মালা (১৯০২), সাগর সঙ্গীত (১৯১৩) এবং
অন্তর্যামী (১৯১৪) ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেন |
 আধ্যাত্মিক অনুভূতি তাঁর কবিতার মূল ভাব কিন্তু
ইন্দ্রীয়াতুর রূপানুরাগ ও দেখতে পাওয়া যায় | তিনি ডালিম (১৯১৪) নমক ছোট গল্প লিখেও খ্যাতি লাভ
করেছিলেন |                                        

দেশবন্ধুর প্রয়াণে  
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর  লিখেছিলেন   ---
. .              এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ
..               মরণে তাহাই তুমি করে গেলে দান
HOME
HOME BANGLA