কবি দিলীপ কুমার রায়এর পিতা দ্বিজেন্দ্রলাল রায় | কবি একজন সঙ্গীতজ্ঞ, গায়ক এবং ঔপন্যাসিকও ছিলেন |
অনামী (১৯৩৩), সূর্যমুখী (১৯৩৬) প্রভৃতি কাব্য রচনা করেছেন | তাঁর কবিতা মূলত ভক্তিরসাশ্রিত, আঙ্গিকের দিক থেকে প্রাচীন | তাঁর অনেকগুলি উপন্যাস, যথা মনের পরশ (১৯২৬), রঙের পরশ (১৯৩৪), দোলা (১৯৩৫), কাব্যময় ও বুদ্ধিদীপ্ত, আধুনিকতার সঙ্গে সংশ্লিষ্ট | আবার তাঁর বহু গ্রন্থে, যেমন অঘটন আজও ঘটে, লৌকিক- অলৌকিকের ভেদ ঘুচে গিয়ে ধর্মবিশ্বাসের মহিমা প্রতিষ্ঠিত হয়েছে |
তাঁর ভ্রমণ কাহিনীগুলি --- ভ্রাম্যমাণের দিনপঞ্জিকা (১৯২৬), ভূস্বর্গ চঞ্চল (১৯৪০), দেশে দেশে চলি উড়ে (১৯৫৮) প্রভৃতি বহু তথ্যপূর্ণ এবং উপভোগ্য | স্মৃতিচারণমূলক গ্রন্থেও তাঁর প্রতিভার স্বাক্ষর রয়েছে | ইংরেজী Among the Greats এবং 'তীর্থঙ্কর' গ্রন্থ দুটি বিশেষ উল্লেখযোগ্য | তাঁর রচিত গানের সংখ্যাও বিপুল |
ইংরেজী ভাষাতেও তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন এবং বাংলা থেকে একাধিক গ্রন্থের অনুবাদ করেছেন |