গোবিন্দচন্দ্র দাসের বাড়ি ঢাকার ভাওয়ালপুরে | ভাওয়াল তার জীবনে ও কাব্যে গভীর প্রভাব
বিস্তার করে | ভাওয়ালের রাজপরিবারের সাহায্যে তিনি কিছু লেখাপড়া করেন | কিন্তু রাজ
পরিবারের সাথে তাঁর সম্পর্ক ছিন্ন হয় এবং রাজার এস্টেট ম্যানেজার কালীপ্রসন্ন ঘোষের সাথে তাঁর
বিরোধীতার ফলে তিনি ভাওয়াল থেকে নির্বাসিত হন | এই বেদনা ও অপমান তাঁর কবিতার প্রধান
সুর | তাঁর আন্তরিকতা ও স্পষ্টতার জন্য তিনি "স্বভাব কবি" আখ্যা পেয়েছেন |

তাঁর কবিতার একটি বিষয় প্রেম | তীব্র আবেগ, অনাবৃত কামনা ও বলিষ্ঠ প্রকাশ ভঙ্গি তাঁর
কবিতাকে বিশিষ্টতা দিয়েছে | তাঁর কবিতার অন্য বিষয় স্বদেশ চিন্তা | দেশের ঐতিহ্য, প্রকৃতি
সম্পর্কিত উচ্ছাসের বদলে আছে স্বদেশীয় নীচতার প্রতি ধিক্কার এবং দেশবাসীর প্রতি অভিমান |  

                                    
 --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
কবি গোবিন্দচন্দ্র দাসের কবিতা  
HOME
HOME BANGLA
আমাদের কাছে
কবি গোবিন্দচন্দ্র দাস এর কোনো
ছবি নেই | একটি ছবি আমাদের
কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা
স্বীকার করে প্রেরকের নাম এইখানে
ছবির সাখে উল্লেখ করবো |

আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in