[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, তথ্য, কবিতা বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা http://www.milansagar.com/index.html এ দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্ বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
আমি না লইলাম আল্লাজির নাম | না কইলাম তার কাম | বৃথা কাজে হাছন রাজায় দিন গুয়াইলাম || ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া | আপন কার্য না করিলাম, রহিলাম ভুলিয়া || নাম লইব নাম লইব করিয়া আয়ু হইল শেষ | এখনও না করিলাম প্রাণ বন্ধের উদ্দেশ || আশয় বিষয় পাইয়া হাছন (তুমি) কর জমিদারি | চিরকাল থাকিবেনি হাছনরাজা লক্ষ্মণছিরি || কান্দে কান্দে হাছন রাজা, কী হবে উপায় | হাসরের দিন যখন পুছিবে খোদায় || ছাড় ছাড় হাছন রাজা, এই ভবের আশ | (কেবল) এক মনে চিন্তা কর, হইতাম বন্ধের দাস ||
কতদিন আর খেলবে হাছন, ভবেরই খেলা | খেলতে খেলতে হাছন রাজার না লাগে ভালা || এই যে দেখ ভবের বাজার, কেবল এক জ্বালা | স্ত্রী পুত্র কেহ নয় তোর, যাইতে একলা || হাছন জানে, হাছন রাজায় মাইল এক ঠেলা | চল চল শিঘ্র করিয়ে, চল শালার শালা ||