আমাদের কাছে
কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর
কোনো ছবি নেই | একটি ছবি
আমাদের কাছে পাঠালে আমরা
কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম
এইখানে ছবির সাখে উল্লেখ করবো |

আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in
কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর জন্ম হুগলি জেলার গুলিটায় | কলকাতার প্রেসিডেন্সি
কলেজ থেকে বি এ পাস করে আইনজীবীর পেশা গ্রহণ করেন | শেষ বয়সে তিনি অন্ধ হয়ে
গিয়েছিলেন |

উনবিংশ শতকের প্রসিদ্ধ কবি | তাঁর খ্যাতি গগনস্পর্শী ছিল | বঙ্কিমচন্দ্র তাঁর রচনার অনুরাগী
ছিলেন | কিশোর রবীন্দ্রনাথের রচনায় তাঁর ছায়া পড়েছিল | তাঁর জনপ্রিয়তার মূলে ছিল স্বদেশ
চিন্তা ও ঊনবিংশ শতকের বাঙালীর সমাজ ও রাষ্ট্রীয় জীবনের মূল্যবোধের বলিষ্ঠ রূপায়ণ, ভাষা
ও ছন্দের অনর্গলতা |

তাঁর প্রথম কাব্য "চিন্তাতরঙ্গিনী" (১৮৬১) | এ ছাড়া তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে "বীরবাহু"
(১৮৬৪), শেক্সপিয়ারের The Tempest অবলম্বনে "নলিনীবসন্ত" (১৮৬৮), "কবিতাবলী" (১৮৭০),
"বৃত্রসংহার" (১৮৭৫), "আশাকানন" (১৮৭৬), "ছায়াময়ী" (১৮৮০), দান্তের The Divine Comedy
অনুসরণে রচিত "দশমহাবিদ্যা" (১৮৮২) ইত্যাদি | তিনি ইংরেজীতে রচনা করেন The Life of
Shrikrishna (১৮৫৭) এবং Brahmo Theism in India (১৮৬৯) |  

তাঁর রচিত "ভারত সঙ্গীত" কবিতাটি ঊনবিংশ শতকের জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম |
                                
                                       
--- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
HOME
HOME BANGLA