কবি হেমেন্দ্রকুমার রায়- "ভারতী"গোষ্ঠির অন্যতম লেখক | তিনি একাধারে কবি, গীতিকার, নাট্যসমালোচক, গল্পকার এবং কিশোর সাহিত্য রচয়িতা ছিলেন | সাপ্তাহিক নাচঘর (১৯২৫) পত্রিকারও তিনি সম্পাদক ছিলেন |
যোগেশচন্দ্র চৌধুরীর "সীতা" নাটকের জনপ্রিয় গানগুলি তাঁরই রচনা |
তিনি "প্রসাদ রায়" ছদ্মনামেও কিছু প্রবন্ধ লিখেছিলেন |
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে "জলের আলপনা" (১৯১৬), "কালবৈশাখী" (১৯২১) প্রভৃতি | ছোটগল্পের মধ্যে রয়েছে "পসরা" (১৯১৫), "মধুপর্ক" (১৯১৭), "সিঁদুর চুপড়ী" (১৯২১), "মালাচন্দন" (১৯২২) প্রভৃতি | তাঁর ভাষা আবেগপূর্ণ এবং রবীন্দ্র প্রভাবিত | তাঁর বিষয়বস্তুর মধ্যে মৌলিকতা এবং আধুনিকতার লক্ষণ স্পষ্ট |
শিশুসাহিত্যা তাঁর অবদান স্মরণীয় | তাঁর "বিমল-কুমার-রামহরি-বাঘার এডভেনচার" এবং "জয়ন্ত-মাণিক- সুন্দরবাবুর ডিটেকটিভ গল্প" বালক-কিশোর মহলে একদা অত্যন্ত জনপ্রিয় ছিল | "যকের ধন" (১৯২৪), "আবার যকের ধন", "সূর্যনগরীর গুপ্তধন" প্রভৃতি রচনা বাংলা কিশোর-কিশোরী সাহিত্যে চিরস্মরণীয় |
আমাদের কাছে কবি হেমেন্দ্রকুমার রায়-এর কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in