কবি ইভা চক্রবর্তীর সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।   www.milansagar.com
১।  বিরোধী পক্ষ
২।  তিলোত্তমা          
৩।  
ভ্য      
                           
            
*
.             ******************                                         
.                                                                    
উপরে
.                                    অন্যান্য কবিদের সূচির পাতায় চলুন
.                             সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় চলুন
.                                                   দুষ্ট কবির ধৃষ্ট কবিতা

এই কবিতাটি 'দৈনিক স্টেটসম্যান' পত্রিকাতে ১৮ জুন ২০০৭ এ
প্রকাশিত হয়েছিল |

মিলনসাগর
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, কবিতা
বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
http://www.milansagar.com/index.html
দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
বিভিন্ন পত্র পত্রিকা থেকে কবির কয়েকটি কবিতা এখানে
আমদের সংগ্রহে তুলে রেখেছি |
*
তিলোত্তমা          
ইভা চক্রবর্তী

পরাণসখা বন্ধু এসো
এসো আমার ঘরে
আবাদ জমি তৈরী আছে,
বোসো তাহার পরে |

ওদের কথা দাওনা ছেড়ে
ওরা নাদান ভারী
বুঝবে কাল লাঙল নয়,
গাড়িটা দরকারি |

বাস্তুভিটে নাইবা থাক
বাবুর ঘরে সুখ
আঁধার রাতে গলির মোড়ে
আঁচল ঢাকা মুখ |

মুখ নয় তো বারুদ ভরা
জ্বালামুখের সারি
দেয়ালে পিঠ শরম ভুলে
অবলা সব নারী |

আমার ঘরে পরাণ সখা
ছোঁয়াও যাদু কাঠি
ভাবছ কেন ওদের হাতে
শুধু বাঁশের লাঠি |

লাঠি নয় ও হিসহিসিয়ে
লকলকে জিভ ফণা
কাস্তে বঁটি কোদাল নিয়ে
বেআব্রু বীরাঙ্গনা |

ঘুম ভাঙলে সবাই যদি
কালকে ওঠে খেপে
আসন টলমল তোমার
চরণ যাবে কেঁপে |

.              **************

এই কবিতাটি আন্দামান থেকে প্রকাশিত, "দ্বীপবাণী" পত্রিকার ১৪১৪
এর শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছিল |
                                
.                                                                     
উপরে
.                                  অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                           সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                                   দুষ্ট কবির ধৃষ্ট কবিতা
*
সভ্য  

সবকিছুরই দাম দিতে হয়
জল বলো বা মাটি
ভেজাল ভিড়ে হারিয়ে গেছে
টাটকা কিবা খাঁটি |
ভালোবাসার মূল্যে বিকোয়
আব্রু শরম পণ্য
আষ্টেপৃষ্টে সভ্য মানুষ
জীবনযাপন বন্য |

.             ******************       

এই কবিতাটি কলকাতা থেকে প্রকাশিত, "দৈনিক স্টেটসম্যান" পত্রিকার
১০ ডিসেম্বর ২০০৭ এর সংখ্যায় প্রকাশিত হয়েছিল |
                        
.                                                                     
উপরে
.                                  অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                           সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                                   দুষ্ট কবির ধৃষ্ট কবিতা
বিরোধী পক্ষ
ইভা চক্রবর্তী,
ওই পাড়াতে
রক্ত ঝরে
চালায় গুলি
গানধারীরা
কুলুপ মুখে
তখন ঘরে
প্রগতিবাদী
গান্ধারীরা
করবটা কী
ও দুটো চোখ
ওদের দেওয়া
আমার নয় |
ওরা যেমন
দেখায় দেখি
দেখব নিজে
ভীষণ ভয় |
কান্না শুনে
বুক ফাটে গো
ভাসতে থাকে
চোখ ও জলে
পারছি না তো
কাঁদতে তবু
যদি বিরোধী
পক্ষ বলে |
বলতে চাই
তোমার মতো
তোমার পাশে
দাঁড়াই এসে
দুই পা গিয়ে
পিছিয়ে আসি
যদি সুযোগ
হারাই শেষে |
এমনটা তো
হয়েই থাকে
হয়েছে হবে
অনেক আরও
গড়তে গেলে
ভাঙবে কিছু
অজানা এটা
নয় তো কারও |
ঘটল যেটা
যাও ভুলে তা
ভাবছ কেন
আর ওসব !
শিল্পায়ন
হবেই হবে
পড়ে পড়ুক
আরও শব |
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |