কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় - এর জন্ম নদীয়া জেলার শান্তিপুরে | তিনি বৃত্তিতে শিক্ষক ছিলেন |
তাঁর প্রথম কাব্যগ্রন্থ "রঙ্গমহল" (১৯০১) | তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "প্রসাদী" (১৯০৪), "ঝরা ফুল" (১৯১১), "শান্তিজল" (১৯১৩), "ধানদূর্বা" (১৯২১), "শতনরী" (১৯৩০) প্রভৃতি |
"রঙ্গমহল"-এ তাঁর স্বদেশ প্রেম ও নিসর্গ ভাবুকতার পরিচয় স্পষ্ট | তাঁর অন্যান্য কাব্যেও পল্লীবাংলার প্রতি আন্তরিক প্রীতি ও রূপমুগ্ধতার পরিচয় আছে | তাঁর ভাষা বর্ণাঢ্য ও ধ্বনিগাম্ভীর্যপূর্ণ |
প্রখ্যাত কবি ও সমালোচক মেহিতলাল মজুমদার এই কবি সম্বন্ধে লিখেছিলেন - "ভাষা ও ছন্দের অমোঘ সৌষ্ঠব সর্বাগ্রে পাঠকদের হৃদয়গোচর হয় |"