কবি মানকুমারী বসু কবি মাইকেল মধুসূদন দত্তের ভ্রাতুষ্পুত্রী| ১৮৭৩ সালে দশ বছর বয়সে তাঁর বিয়ের মাত্র দশ বছর পরই তিনি বিধবা হন |
তিনি শৈশব থেকেই কবিতা রচণা করতেন | "প্রিয় প্রসঙ্গ"-১৮৮৪ তাঁর প্রথম বই | এ ছাড়া "বীর কুমার বধ"-১৯০৪, "কুসুম অঞ্জলি"-১৮৯৩, "কনক অঞ্জলি"-১৮৯৬, "বিভূতি"-১৯২৪ তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ |
তাঁর কাব্যে প্রধাণ সুর - ব্যক্তিগত বেদনা, তবে তার মধ্যেও অনেক প্রতিবাদী কবিতাও আছে | রবীন্দ্রনাথের সমবয়সী হয়েও রবীন্দ্রনাথের প্রভাব তাঁর কবিতায় পড়ে নি | তাঁর ভাষা ও ভাব সরল ও সুমধুর |
আমাদের কাছে কবি মানকুমারী বসুর কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো |