কবি মনোমোহন বসুউনিশ শতকের প্রখ্যাত নাট্যকার ছিলেন | তাঁর প্রখম দিককার রচনা প্রকাশিত হয় "সংবাদ প্রভাকর" এবং "তত্ত্ববোধিনী" পত্রিকায় |
তাঁর নাটকগুলির বিষয় পৌরাণিক | পৌরাণিক আখ্যান নির্বাচন এবং গীতবহুলতার জন্য তাঁর নাটক মঞ্চে সফলতা লাভ করেছিল | "রামাভিষেক" (১৮৬৭), "সতী" (১৮৭৩), "হরিশচন্দ্র" (১৮৭৬), "পার্থ-পরাজয়" (১৮৮১), "রাসলীলা" (১৮৬৯), "আনন্দময়" (১৮৯০), প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য নাটক |
তাঁর কাব্যগ্রন্থ "পদ্যমালা" (১ম ভাগ ১৮৭০, ২য় ভাগ ১৮৮২, ৩য় ভাগ ১৮৯৪) বহুকাল শিশুপাঠ্য পুস্তক হিসেবে ব্যবহৃত হয়োছিল | তাঁর রচিত দেশাত্মবোধক গানগুলিও বিশেষ জনপ্রিয় হয় | "মনোমোহন গীতাবলী" (১৮৮৭) তাঁর সঙ্গীত রচনা ক্ষমতার প্রকৃষ্ট উদাহরণ |
তিনি "দুলীন" (১৮৯১) নামের একটি ঐতিহাসিক উপন্যাসও রচনা করেন |
তিনি "সংবাদ বিভাকর" (১৮৫২) নামক একটি অর্ধ-সাপ্তাহিক পত্র এবং "মধ্যস্থ" (১৮৭২) নামক একটি সাপ্তাহিক পত্রিকাও সম্পাদনা করেছিলেন |
আমাদের কাছে কবি মনোমোহন বসুর কোনো ছবি নেই | একটি ছবি আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in