কবি নরেন্দ্র দেব ( ০৭.০৭.১৮৮৮ - ১৯.০৪.১৯৭১ )
|
কবি নরেন্দ্র দেব এর জন্ম হয় কলকাতার এক প্রগতিশীল পরিবারে | পিতার নাম নগেন্দ্র
চন্দ্র দেব | নরেন্দ্র দেব কবি, ঔপন্যাসিক, ভ্রমণ কাহিনীর রচয়িতা ও অনুবাদকও ছিলেন |
বোঝাপড়া (১৯২০), যাদুঘর (১৯৩০), আকাশ কুসুম (১৯৩৭) প্রভৃতি তাঁর গল্প ও উপন্যাস | বসুধারা
(১৯২৮) তাঁর কাব্যগ্রন্থ | ওমর খৈয়াম (১৯২৬) এবং মেঘদূত (১৯২৯) এর অনুবাদের জন্য তিনি
বাংলা সাহিত্যে বিশেষভাবে স্মরণীয় | তিনি কিছুকাল "পাঠাশালা" পত্রিকা সম্পাদনা করেন | এ
ছাড়া স্ত্রী রাধারাণী দেবী-র সহায়তায় প্রকাশক এন সি সরকার এন্ড সন্স এর তরফে, আধুনিক যুগের
বাংলা কবিতার সংকলন "কাব্য দীপালী" সম্পাদনা করেন |
এঁদেরই সুযোগ্যা কন্যার নাম নবনীতা দেব সেন |
--- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
কবি নরেন্দ্র দেব-এর কবিতা
|
কবির একটি ভাল ছবি যদি কেউ আমাদের
পাঠান তাহলে আমরা তাঁর নাম কৃতজ্ঞতার
সাথে এখানে উল্লেখ করবো |