কবি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় উনবিংশ শতাব্দীর কবিদের একজন | তিনি বহু ভাষাবীদ, কৃতি ছাত্র ও অধ্যাপক ছিলেন | তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্ধু এবং "বঙ্গদর্শন" পত্রিকার বিশিষ্ট লেখক ছিলেন |
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "যৌবনোদ্যান" (১৮৬৫), "মিত্র বিলাপ" (১৮৬৯), "কাব্যকলাপ" (১৮৮০), "কবিতামালা" (১৮৭৭) প্রভৃতি | তাঁর অধিকাংশ কবিতাই নীতিমূলক | ১৮৮২ সালে তিনি "মেঘদূত" কাব্যের একটি বঙ্গানুবাদ করেন | "বঙ্গদর্শনে" প্রকাশিত প্রবন্ধগুলি "নানা প্রবন্ধ" (১৮৮৫) গ্রন্থে সংকলিত হয় |
আমাদের কাছে কবি রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের কোনো ছবি নেই | একটি ছবি আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in