রাম বসু-র পৈতৃক বাড়ী হাওড়া জেলার শালিখায় (সালকিয়া) | সেই অঞ্চলেই তাঁর জন্ম হয় | তিনি ইংরেজী
শিখেছিলেন এবং সরকারী কাজেও যোগ দিয়েছিলেন | শেষ পর্যন্ত তিনি সম্পূর্ণভাবে গান রচনায় আত্মনিয়োগ
করেন |  

তিনি ভবানী বণীক এবং রাজা নবকৃষ্ণ বাহাদুরের সভাসদ, প্রখ্যাত কবিয়াল হরু ঠাকুরের শিষ্য ছিলেন | পরে
নিজের দল গঠন করেন এবং তখনকার বিখ্যাত কবিয়াল  
ভোলা ময়রা, যগা বেনে, ঠাকুর সিংহ,  এন্টনি
ফিরিঙ্গি   প্রভৃতির সাথে কবির লড়াইয়ে অংশ গ্রহণ করেন | তাঁর গান সখীসংবাদ, বিরহ ও আগমনী, এই তিন
ভাগে ভাগ করা হয় |  তাঁর প্রতিভার সর্বোত্তম প্রকাশ ঘটে আগমনী সংগীতে | তাঁর রচিত কবিগান খুব জনপ্রিয়
হয় |

কবিওয়ালা বা কবিয়ালদের মধ্যে তাঁকেই শিল্পগুণে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয় |



.  
                           --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
.                                      
রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস,
.                                      
ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ার গান,
.                                      
শ্রী কমলকুমার গঙ্গোপাধ্যায়, শাক্ত-পদ সাহিত্য ও শাক্ত-পদাবলী চয়ন
রাম বসুর কবিগান  
HOME
HOME BANGLA
রাম বসু
১৭৮৬ ~ ১৮২৮
আমাদের কাছে
কবিয়াল রাম বসুর
কোনো ছবি নেই | একটি
ছবি আমাদের কাছে পাঠালে
আমরা কৃতজ্ঞতা স্বীকার
করে প্রেরকের নাম এইখানে
ছবির সাখে উল্লেখ করবো |

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in