সাধক কমলাকান্ত অষ্টাদশ শতকের শেষার্দ্ধ থেকে উনিশ শতকের প্রথমার্দ্ধ
সাধক কমলাকান্ত এর নাম কমলাকান্ত ভট্টাচার্য | তাঁর নিবাস বর্দ্ধমান জেলার অম্বিকা-কালনায় অম্বিকা গ্রামে | তিনি ছিলেন মহারাজ তেজশ্চন্দ্রের গুরু এবং সভাকবি |
তিনি শাক্ত পদাবলী তথা শ্যামা সংগীতের অন্যতম প্রধান কবি | রামপ্রসাদের পরে তাঁর নামই নেওয়া হয়ে থাকে | বৈষ্ণব পদাবলী তে চণ্ডীদাস ও গোবিন্দদাস কবিরাজের যে পার্থক্য, শাক্ত পদাবলীতে রামপ্রসাদ ও কমলাকান্তের মধ্যে সেই পার্থক্য | রামপ্রসাদের কাব্য ভাবতন্ময়, আত্মহারা, সরল ও অনাড়ম্বর, ছন্দনৈপূণ্য ও বাকচতুরী হীন | কমলাকান্তের কাব্য আত্মমগ্ন হলেও আত্মহারা নয়, বিচারবোধ, ছন্দের মাধুরী, শ্রুতিমধুর শব্ দ ঝংকারে সমৃদ্ধ |