| সাধক কমলাকান্তের শাক্ত পদাবলী যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
| [ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, কবিতা বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা http://www.milansagar.com/index.html এ দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্ বা সাইট থেকে, ধন্যবাদ ! ] |
| তুমি যে আমার, নয়নের নয়ন, মনেরই মন, প্রাণেরই প্রাণ, শ্যামা ! এ দেহের দেহী, জীবনের জীবন || ধর্মার্থ কাম মোক্ষ পরধাম প্রাপ্তি গতি, অগতির গতি, কারণেরই কারণ | কমলাকান্ত কুলকান্ত, প্রবল কৃতান্ত ভবতারণ || . ****************** উপরে |
| শ্যামা যদি হের নয়নে গো ! ইথে বল ক্ষতি কি তোমার || জননী হইয়ে এই যন্ত্রণা দেখিয়ে দয়া না করিলে এ কোন্ বিচার আগমে নিগমে শুনি পতিত-পাবনী তুমি, আমি যে পতিত দুরাচার | অধম-তারণ-বোলে, যদি মনে অভিলাষ, কমলাকান্তেরে কর পার গো || . ****************** উপরে |
| ওরে নবমী নিশি ! না হৈওরে অবসান | শুনেছি দারুণ তুমি, না রাখ সতের মান || খলের প্রধান যতো, কে আছে তোমার মতো | আপনি হৈয়ে হত, বধ রে পরেরি প্রাণ || প্রফুল্ল কুমুদবরে, সচন্দন লয়ে করে ; কৃতাঞ্জলি হৈয়ে, তোমার চরণে করিবো দান | মোরে হইয়ে শুভদয়, নাশ দিন-মণি-ভয়, যেন না সহিতে হয় রে ! শিবের বচন বাণ | হেরিয়ে তনয়া মুখ, পাসরিলাম সব দুখ্ ; আজি সে কেমন সুখ, হতেছে স্বপন জ্ঞান | কমলাকান্তের বাণী শন গো গিরিরাণি ! লুকায়ে রেখো না মায়েরে হৃদয় দিয়ে স্থান || . ****************** উপরে |