কবি সমরেন্দ্র সেনগুপ্তকবিতা
মরেন্দ্র সেনগুপ্ত
. ০৫. ১৯৩৫ ~ ০৬. ০৩. ২০১১
আমাদের কাছে কবির কোনো
ছবি নেই | কবির সম্বন্ধে আরও
তথ্য এবং একটি ছবি
আমাদের পাঠালে তা আমরা,
কৃতজ্ঞতা স্বরূপ, এখানে
প্রকাশিত করবো, প্রেরকের
নামের সঙ্গে |
কবি সমরেন্দ্র সেনগুপ্ত -র জন্ম অধুনা বাংলাদেশের ঢাকায় |

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে বিজ্ঞানের সান্মানিক স্নাতক হবার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে
এম.এ. করেন | তিনি পেশায় ছিলেন একটি বিখ্যাত ভেষজ কোম্পানির আঞ্চলিক অধিকর্তা |

তিনি "বিভাব" পত্রিকার সম্পাদক ছিলেন | কয়েক বছর তিনি "কৃত্তিবাস" ও "কবিপত্র" পত্রিকাদুটিরও সম্পাদনা
করেন | কিছুদিন তিনি "পাক্ষিক বসুমতী"-রও সমপাদনার দায়িত্ব পালন করেন |

কবিতা ছাড়াও তিনি কিছু ভ্রমণ কাহিনী ও প্রবন্ধ রচনা করেছেন | মূল রচনা ও অনুবাদ মিলিয়ে তাঁর রচিত
গ্রন্থের সংখ্যা তিরিশেরও বেশি |

১৯৯৮ সালে তাঁর "কফিহাউসের সিড়ি"র জন্য ভূষিত হন রবীন্দ্র পুরস্কারে | ২০০৭ সালে পান সাহিত্য আকাদেমি
পুরস্কার | এ ছাড়াও তিনি পেয়েছিলেন আকাশবাণী থেকে জাতীয় কবির সম্মান |





আমাদের যোগাযোগের ঠিকানা :-  মিলনসাগর       
srimilansengupta@yahoo.co.in      
.