নেতাজী সুভাষচন্দ্র বসু
জন্ম ২৩. ০১. ১৮৯৭
নেতাজী সুভাষচন্দ্র বসু - র বিশাল রচনা সম্ভারে কোথাও তিনি কবিতা লিখেছিলেন কি না তা এখন
পর্যন্ত আমাদের জানা নেই |  এমন  কি তাঁর  কোনো রচনাকে নিজেই কবিতা বলেছেন বলেও আমাদের জানা
নেই |  তবুও আমরা এই পাতাটির প্রয়োজন অনুভব করেছি কারণ ১৯৮৮ সালে স্বাধীনতার ৪০ বর্ষপূর্তি
উপলক্ষে, কবি শান্তি সিংহ সম্পাদিত এবং নিউ বেঙ্গল প্রেস দ্বারা প্রকাশিত, বাংলা কাব্যে ভারত-বিষয়ক
কবিতার অতি গুরুত্বপূর্ণ সংকলন -"স্বদেশ আমার" কাব্যগ্রন্থে আমরা নেতাজীর দুটি লেখাকে কবিতার আকারে
পাই | এই সর্বকালের নিরিখে অন্যতম শ্রেষ্ঠ  বাঙালী তথা ভারতীয় ব্যক্তিত্বের লেখাকে কবিতা হিসেবে এখানে
দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি |
                                                    
নেতাজী, কবিতা বা গান নিজে না লিখে থাকলেও, তাঁকে কেন্দ্র করে হিন্দুস্তানী ভাষায়, ক্যাপ্টেন রাম সিং ঠাকুরের সুরে, আজাদ হিন্দ
ফৌজের যে গানগুলি রচিত হয়, তা আজও ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় গীত, যা শুনে এখনো ভারতবাসী উদ্দীপিত হয় | এই গানগুলির
মধ্যে রয়েছে "কদম কদম বড়ায়ে যা", "হাম দিল্লি দিল্লি জায়েঙ্গে", "নেতাজী হঁসতে হঁসতে জীনা", "উঠো সোয়ে ভারত কে নসীব", "সুভাসজী
সুভাসজী" প্রভৃতি |
নেতাজী সুভাষচন্দ্র বসুর বাণী   
HOME
HOME BANGLA
মিলনের ভাস্কর্য  Milan's Sculpture
নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনী এত ঘটনাবহুল যে সংক্ষিপ্ত জীবনী দিতে গেলেও একটি দীর্ঘ রচনার সৃষ্টি
অবধারিত | যদি কেউ  
আমাদের বাংলা সফ্টওয়ার  ডাউনলোড করে তাই দিয়ে, নেতাজীর একটি তথ্য-নির্ভর
জীবনী, একটি
ms word file এ লিখে, ই-মেল এর সাথে attach করে পাঠান, তাহলে আমরা প্রেরকের নামে এই
পাতায় তা প্রকাশিত করবো |
নেতাজী
সম্পর্কিত কোনো বিষয়ে আমাদের তর্ক-বিতর্কের পাতায় যেতে এখানে ক্লিক করুন | সেখানে আপনারা আপনাদের মূল্যবান
মন্তব্য লিখে রেখে যেতে পারবেন যা তত্খনাৎ ইন্টানেট-এ প্রকাশিত হয়ে যাবে | নেতাজী অন্তর্ধান রহস্যের সমাধান কল্পে গঠিত মহামান্য
বিচারপতি মুখার্জী কমিশনের রিপোর্ট বার হবার পর ভারতের তথা বাংলার নানা রাজনৈতিক ব্যক্তি ও দলের প্রতিক্রিয়া নিয়ে মিলন
সেনগুপ্তের একটি লেখা পড়তে
এখানে ক্লিক করুন

ইন্টারনেটে নেতাজীর জীবন ও কাজ সম্বন্ধে পড়তে এই সাইটগুলি উল্লেখযোগ্য |
নেতাজী রিসার্চ ব্যুরো     মিশন নেতাজী     উইকিপেডিয়া     তামিলনেশন     পিটিশন অনলাইন   
নেতাজী - মিলনের ভাস্কর্য