হে ব্রহ্মা ---- ক্ষান্ত কর হে ব্রহ্মা তুমি----- জীব ও জন্তু কীট পতঙ্গে ভরেই গেছে ভূমি----- ক্ষান্ত কর হে ব্রহ্মা তুমি------- এই যে কলির পাপের বোঝা, ধরিত্রী মাতা বইতে না পারে------ ও হে অন্তর্যামী : ক্ষান্ত কর হে ব্রহ্মা তুমি------
এমন করে অধিক সৃষ্টি কর না ব্রহ্মা তুমি----- ক্ষান্ত কর হে ব্রহ্মা তুমি-----
কোটি কোটি ঐ যে মানব জাতি ; তিক্ত জ্বালায় জ্বলে সেই যে জ্বালা সইতে না পারে ও হে অন্তর্যামী, ক্ষান্ত কর হে তুমি------ ক্ষান্ত কর হে ব্রহ্মা তুমি------ ||
এই যে মোদের দেশের তরুণ তরুণী দল----- তোরাই এগিয়ে চল রে ভাই------ মোদের দেশের ভবিষ্যৎ কে আছে বল তোরাই এগিয়ে চলরে ভাই---- শত্রু এলে সন্মুখেতে রুখে দাঁড়াবে--- দেশের তরে জীবন দিয়েও কদম বাড়াবে----- তোরাই মোদের ভূত আবার তোরাই ভবিষ্যৎ কেহ তোমায় হামলা করে করিবে ধুলীস্বাৎ এই যে মোদের দেশের তরুণ-তরুণী দল | তোরাই এগিয়ে চল রে ভাই তোরাই এগিয়ে চল |
শুনুন শুনুন বাবু সবে------- দেখুন নয়ন মেলে আমি ? একটি অনাথ ছেলে----- দুটো অন্ন খেতে পারি, দু-এক পয়সা পেলে, বাবু----- জন্মক্ষণে মাতা আমায়------ গ্যাছে হায়------ আস্তাকুড়ে ফেলে-------- কে অজানাকুড়িয়ে এনে -----, হাসপাতালে দিলে------- বাবুরা ! আমি না ---- সেই----- ছেলে দুটো অন্ন খেতে পারি দু-এক পয়সা পেলে বাবু---
কেউ চেনে না ---- , মাতা পিতা কোথায় তাদের ঘর এ সংসারে নাই কো আপন ----- , সবই আমার পর------- কেমন করে কাটাই বল, এই যে জীবন ভর || শুনুন শুনুন বাবু সবে দেখুন নয়ন মেলে দুটো অন্ন খেতে পারি দু এক পয়সা পেলে, বাবু-------
কেমন ছিল ------. মাতা পিতা কিছুই জানি না আমি কিছুই জানি না, সেই কারণে লঘু-গুরু কাউকে মানি---- বাবু কাউকে জানি না---- শুনুন শুনুন বাবু সবে দেখুন নয়ন মেলে দুটো অন্ন খেতে পারি দু-এক পয়সা পেলে, বাবু----
নাইরে আমার ঘর ও বাড়ি ---- আমার কিছু নাই----- হাট বাজারে কুড়িয়ে এনে------ সেদ্ধ করে খাই----- পথের ধারে ইটের চুলায়----- সরায় রান্না করি রে ভাই-----
নাই কো ভাবনা রাজা আমি-------- আমি কি কাউকে ডরি রে ভাই----- শোন হে শোন হাটের মানুষ ---- দিনের বেলায় লোকের হেলায় যেথা সেথা যাই রে ভাই রে ভাই-------- পুত্র কন্যা বধুর সনে------ ফুটপাতে রই রে ভাই-----
লাগে না দিতে খাজনা আমার ------ না আছে কোন আয়----- ডাকাতেরও নাই কো ভয়. চোরের নাই কো ভয়---- এমনি করে সবাই মিলে, হায় হায় করবস্বর্গ জয়----- নাই রে আমার ঘর ও বাড়ি ------ আমার কিছু নাই------ পুত্র কন্যা বধুর সনে------- ফুটপাতে রইরে ভাই-------
লোকগীতি কবি নরবাহাদুর লামা (একটি সর্বহারা নারীর বিলাপ ! )
দয়াল রে ----- ----- ও দয়াল, আমি নারী অভাগিনী, আমি নারী একাকিনী কেমনে করে বাঁচি বল তাই-- -- ---- দয়াল রে --- --- আমি নারী অভাগিনী কেমন করে বাঁচি বল তাই-- ----- পূর্ব বঙ্গে বাড়ি ছিল, বর্তমানে নাই---- ------ দয়াল রে ------ ও দয়াল------ আমি নারী অভাগিনী, আমি নারী অভাগিনী কেমন করে বাঁচি বল তাই-- ----- -------
বাড়ি ছিল ঢাহায় আমার ---- ----- হঠাৎ ঘুইরা দ্যাশের চাহা--- --- মানুষ মানুষে খুন কইরা করলো গৃহ ফাঁকা হায়-- ----- আমি নারী অভাগিনী , আমি নারী একাকিনী কেমন করে বাঁচি বল তাই--- ---- ---- শহুর গ্যাছে শাহুড়িও ---- স্বামীও আমার নাই----- ------ তাইতে আমি একা একা---- ------ . ভাবি কোথা যাই----- ------ দয়াল রে ও দয়াল --- ----- আমি নারী অভাগিনী, আমি নারী একাকিনী কেমন করে বাঁচি বল তাই ------- -- ----- ||