আমরা এই বিশ্বের বুকে গড়বো রঙমহল সৃষ্টির নবমন্ত্রে মোরা করবো দিনবদল এসো আজ শিল্পী এসো স্রষ্টা . এই মঞ্চে হাত মেলাই | এসেছি নতুন নতুন প্রাণ শোনাতে নতুন নতুন গান এসেছি নতুন নতুন প্রাণ শোনাতে নতুন নতুন নতুন গান ||
রঙ্গলোকের অন্ধকার লক্ষ তারার এই জোয়ার . ঘুচিয়ে দেবে আজ মাঠে ঘাটে প্রান্তরে লক্ষ জনার অন্তরে আজ . ছড়িয়ে দিতে চাই এসেছি নতুন--
কথা ও সুর - প্রবীর মজুমদার শিল্পী - ধনঞ্জয় ভট্টাচার্য
মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে এ মাটির গান বেঁধে রে ভাই জীবন কেটেছে | মাটিতে জন্ম-- আকাশের অঝোর ধারে বনানীর শ্যামল ভারে অরুণের সোনার রঙে আমার মাটি আজ সেজেছে | মাটিতে জন্ম-- এ মাটি ছিনিয়ে নিতে কতবার ঝড় এসেছে, এ মাটি ভাসিয়ে দিতে কতবার বান ডেকেছে কত যে বুকের পাঁজর আড়াল করে রুখলো সে তার কত যে শ্রমিক ঘেমে ধূসর মাটি প্রাণ পেয়েছে | মাটির জন্ম--
কথা ও সুর - প্রবীর মজুমদার শিল্পী - ধনঞ্জয় ভট্টাচার্য
আমি চেয়েছি তোমায় সেকি মোর অপরাধ, শুধু এ জীবনে নয় এ যেন আমার কত জনমের সাধ | আমি চেয়েছি তোমায় নেভা দীপ সম নিজেরে লুকায়ে রাখি দূরে দূরে থাকি পাশে মোর কাছে এসে কেউ যদি বলে তুমি কলঙ্কিনী চাঁদ | সূর্যের পানে চেয়ে ভরে সূর্য্যমুখীর বুক তাই তো তোমায় দূর হতে দেখি সেই তো আমার সুখ কি যে ব্যথা মোর সে শুধু আমি জানি হার কভু নাহি মানি পথ চাওয়া নয়ন নিমেষে নামে না তো অবসাদ | আমি চেয়েছি তোমায়---